News Flash

  • Home
  • দেশ
  • ‘কেন্দ্র এগিয়ে না এলে কী সম্ভব হত’, ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ায় কটাক্ষ দিলীপের
Image

‘কেন্দ্র এগিয়ে না এলে কী সম্ভব হত’, ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ায় কটাক্ষ দিলীপের

কলকাতা, ২৪ সেপ্টেম্বর (হি.স.): রাত পোহালেই মহালয়া । প্রতি বছর মহালয়া এসে যাওয়া মানেই পুজোর বাদ্যি বেজে হওয়া । যদিও চলতি বছর মহালয়ার তিলোত্তমায় আগেই পুজোর উদ্বোধন শুরু করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । যা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে সরাসরি কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় সহ–সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘কেন্দ্র এগিয়ে না এলে কী সম্ভব হত।’

আগাম পুজো উদ্বোধন নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ দিলীপ ঘোষের। শনিবার ভুবনেশ্বরে যাওয়ার জন্য দমদম বিমানবন্দরে মমতা বন্দ্যোপাধ্যায়কে এক হাত নিয়ে সাংবাদিকের প্রশ্নের উত্তর দিতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, ‘ দুর্গাপুজোর রাজনীতিকরণ হচ্ছে। দুর্নীতি ঢাকতে এই সরকারের নীতি হল, কামাও, খাও, মস্তি করো। আর মেলা, খেলা, লীলাতে ভুলে থাকো। তবে ধর্মের কল বাতাসে নড়ে। ‘

পাশাপাশি ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ার ক্ষেত্রে কোন সরকারের ভূমিকা বেশি সেই প্রসঙ্গ দিলীপ ঘোষ বলেন, ‘‌এটা তো আন্তর্জাতিক বিষয়। কেন্দ্র এগিয়ে না এলে কী সম্ভব হতো? এত বড় মহান ব্যাপারে তুচ্ছ রাজনীতির জায়গা নেই।’‌

সেই সঙ্গে জঙ্গলমহলে শাসক দল তৃণমূল কংগ্রেসের নিয়ন্ত্রণ আগের তুলনায় কমে গেছে, তাই রাজনৈতিক স্বার্থে কুরমি সমাজকে অধিকার আদায়ের জন্য তারা প্ররোচিত করছেন বলে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি সাংসদ দিলীপ ঘোষ অভিযোগ করেছেন।

Releated Posts

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top