News Flash

  • Home
  • দিনের খবর
  • দক্ষিণবঙ্গে সম্ভাবনা নেই ভারী বৃষ্টির; তিলোত্তমায় চড়বে পারদ, বাড়বে ঘর্মাক্ত গরম
Image

দক্ষিণবঙ্গে সম্ভাবনা নেই ভারী বৃষ্টির; তিলোত্তমায় চড়বে পারদ, বাড়বে ঘর্মাক্ত গরম

কলকাতা, ২৪ সেপ্টেম্বর (হি.স.): আপাতত ভারী বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায়। বৃষ্টি থামতেই ফের চড়ছে তাপমাত্রার পারদ, বাড়ছে ঘর্মাক্ত গরমও। তাপমাত্রা খুব বেশি না বাড়লেও, আর্দ্রতাজনিত অস্বস্তি একটু রয়েছে। দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টি হওয়ার কোনও পূর্বাভাস নেই, বৃষ্টি হলেও তা হবে ছিঁটেফোঁটা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ওঠানামা করতে পারে তাপমাত্রার পারদ।

বৃষ্টি থামতেই অস্বস্তি ফিরেছে তিলোত্তমায়, সকাল থেকেই প্রবল গরমের অনুভূতি বেশ বোঝা যাচ্ছে। শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। এদিন তিলোত্তমার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। এদিন সকাল থেকেই রোদের দাপট বেশ ভালোই ছিল কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে। ঘর্মাক্ত গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তিতে ফের কাহিল হতে শুরু করেছে দক্ষিণবঙ্গ। তবে, পুজোর মুখে ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকায়, গরম অনুভূত হলেও খুশি আপামর বাঙালি।

Releated Posts

দিশা সালিয়ানের বাবার ৫০০ কোটি টাকার মানহানির নোটিস আদিত্য ঠাকরে ও অনিল দেশমুখকে

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রয়াত দিশা সালিয়ানের বাবা সতীশ সালিয়ান শিবসেনা (ইউবিটি) নেতা আদিত্য ঠাকরে এবং মহারাষ্ট্রের প্রাক্তন…

ByByNews Desk Sep 17, 2026

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top