News Flash

  • Home
  • খেলা
  • T-20:দিল্লি দলে চাইলেও জাদেজাকে ছাড়ল না চেন্নাই
Image

T-20:দিল্লি দলে চাইলেও জাদেজাকে ছাড়ল না চেন্নাই

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (হি.স.) : ভারতীয় প্রিমিয়ার লিগে(আইপিএল) রবীন্দ্র জাদেজাকে নিয়ে ‘ইউ টার্ন’ চেন্নাই সুপার কিংসের। দূরত্ব বাড়ায় জাদেজাকে দলে রাখা নিয়ে আগ্রহী হয় সিএসকে। এবছরের আইপিএল মেটার থেকেই যে সিএসকে-র সঙ্গে জাদেজা কোনও যোগাযোগ রাখেননি। যদিও জাদেজা চেন্নাই সুপার কিংস-কে নিয়ে তাঁর করা সমস্ত টুইট ডিলিট করে আগেই নিজের মনোভাব বুঝিয়ে দিয়েছেন। জাদেজা নিজেও টুইটারে সিএসকে-কে আনফলো করে দিয়েছেন। আইপিএলে ধোনির দলের জাদেজাকে নিয়ে অনীহা দেখে তাঁকে নিতে ঝাঁপায় দিল্লি ক্যাপিটালস।

জাদেজাকে নিয়ে ‘ট্রেড’ করতে সিএসকে-কে প্রস্তাব পাঠায় দিল্লি। শুধু দিল্লি নয়, আরও দুটি আইপিএল ফ্র্যাঞ্চাইজি জাদেজাকে দলে নিতে ঝাঁপায়। কিন্তু জাদেজাকে ‘ট্রেড’করার সব রকম প্রস্তাব ফিরিয়ে দিয়েছে চেন্নাই। এশিয়া কাপের মাঝে চোট পেয়ে টি–২০ বিশ্বকাপ থেকে ছিটকে গেলেও জাদেজার মধ্যে অনেক ভাল ক্রিকেট বাকি রয়েছে বলে চেন্নাই সুপার কিংস এখনও মনে করছে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top