News Flash

  • Home
  • দিনের খবর
  • অনুব্রত মন্ডলের রাঁধুনিকে জেরা সিবিআই-এর, সুকন্যাকে নোটিশ গোয়েন্দাদের
Image

অনুব্রত মন্ডলের রাঁধুনিকে জেরা সিবিআই-এর, সুকন্যাকে নোটিশ গোয়েন্দাদের

বীরভূম, ২৩ সেপ্টেম্বর (হি.স.): গরুপাচার মামলায় ফের তৃণমূল কংগ্রেসের বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের নিচুপট্টির বাড়িতে নোটিস পাঠাল সিবিআই। এ বার অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যাকে নোটিশ পাঠানো হয়েছে। সিবিআই সূত্রে খবর, ব্যবসা সংক্রান্ত বিষয়ে তথ্যের জন্য সুকন্যাকে এই নোটিস পাঠানো হয়েছে।

অন্য দিকে, শুক্রবার সিবিআই-এর বোলপুরের অস্থায়ী ক্যাম্পে ডেকে পাঠানো হয়েছে অনুব্রতের বাড়ির রাঁধুনিকে। সকাল সাড়ে ১০টা নাগাদ তিনি সিবিআই ক্যাম্পে গিয়েছেন। সূত্রের খবর, শুক্রবার সকালে অনুব্রতের বাড়িতে গিয়ে নোটিস দিয়ে এসেছে সিবিআই। এর আগে সম্পত্তির উৎস সংক্রান্ত বিষয়ে অনুব্রতের মেয়ে সুকন্যাকে একাধিক বার জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ফের তাঁকে জেরা করার জন্য নোটিশ পাঠানো হয়েছে।

Releated Posts

যোধপুর এইমস-এ রেসিডেন্ট চিকিৎসকের মৃত্যু ঘিরে বিক্ষোভ, ব্যাহত ওপিডি পরিষেবা; তদন্ত কমিটি গঠন

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যোধপুরের এইমস-এ ২৯ বছর বয়সি রেসিডেন্ট চিকিৎসক ডা. রামনারেশ যাদবের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা…

ByByNews Desk Sep 24, 2026

১.৭৫ কোটি প্রতারণা: ‘নটবরলাল’-কায়দায় সম্পত্তি প্রতারক ৬৭ বছরের বৃদ্ধ গ্রেফতার

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): জাল সম্পত্তির নথি ব্যবহার করে এক প্রবীণ নাগরিকের কাছ থেকে প্রায় ১ কোটি ৭৫…

ByByNews Desk Sep 24, 2026

গ্রেটার নয়ডায় বাসে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু, শোকপ্রকাশ রাষ্ট্রপতি মুর্মু ও উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণনের

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় যমুনা এক্সপ্রেসওয়েতে ডাবল-ডেকার বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর ঘটনায় গভীর…

ByByNews Desk Sep 24, 2026

‘কোনও প্রমাণ নেই’: নির্বাচন কমিশনারদের আপত্তির রিপোর্ট নিয়ে প্রশ্ন দিলীপ ঘোষের

নিউ টাউন, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): গত ১০ মাসে নির্বাচন কমিশনের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে দুই নির্বাচন কমিশনার লিখিতভাবে আপত্তি…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top