News Flash

  • Home
  • প্রধান খবর
  • Road Block:ডিমডিমা চা বাগানে ট্রাক উলটে অবরুদ্ধ এশিয়ান হাইওয়ে
Image

Road Block:ডিমডিমা চা বাগানে ট্রাক উলটে অবরুদ্ধ এশিয়ান হাইওয়ে

বীরপাড়া, ২৩ সেপ্টেম্বর (হি. স.) : আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার ডিমডিমা চা বাগানে ট্রাক উলটে অবরুদ্ধ হয়ে রইল ৪৮ নম্বর এশিয়ান হাইওয়ে। পরিস্থিতি স্বাভাবিক করতে ঘাম ছুটল পুলিশের। নাজেহাল হলেন সাধারণ মানুষ।

শুক্রবার ভোরে বীরপাড়া থানার ডিমডিমা সেতুতে একটি ট্রাক উলটে যায়। একেবারে সেতুর মাঝখানে ট্রাকটি উলটে পড়ায় ওই রাস্তা দিয়ে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। দু’দিকে লম্বা হতে থাকে যানবাহনের লাইন। পরিস্থিতি বেগতিক দেখে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যান ট্রাকের চালক ও খালাসি। ক্রেন লাগিয়ে সকাল ন’টা নাগাদ ট্রাকটি তোলে পুলিশ। কিন্তু ততক্ষণে কয়েক হাজার যানবাহনের লম্বা লাইন পড়ে যায় দু’দিকে। একদিকে বীরপাড়া আরেকদিকে জলপাইগুড়ি জেলার তেলিপাড়া পর্যন্ত পৌঁছে যায় যানবাহনের লাইন। ফলে ট্রাকটি তোলার পরও যান চলাচল স্বাভাবিক করতে আরও প্রায় দু’ঘণ্টা লেগে যায়। বীরপাড়া থানার ওসি পালজার ছিরিং ভুটিয়া বলেন, ‘চালকের খোঁজ মেলেনি। ঘটনার তদন্ত শুরু হয়েছে।‘

Releated Posts

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৫ দিনের কর্মসপ্তাহ ও বকেয়া বেতন-সহ একাধিক দাবিতে দেশজুড়ে ব্যাংক ধর্মঘট

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): পাঁচ দিনের কর্মসপ্তাহ চালু করা এবং বকেয়া বেতন-সহ একাধিক দাবিতে শুক্রবার দেশজুড়ে ব্যাংক ধর্মঘটের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top