News Flash

  • Home
  • দিনের খবর
  • Fagu Chauhan :অসুস্থ বিহারের রাজ্যপালকে চিকিৎসার জন্য আনা হল দিল্লিতে
Image

Fagu Chauhan :অসুস্থ বিহারের রাজ্যপালকে চিকিৎসার জন্য আনা হল দিল্লিতে

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (হি.স.) : পটনার ইন্দিরা গান্ধী ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে চিকিৎসাধীন বিহারের রাজ্যপাল ফাগু চৌহানকে শুক্রবার উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে নয়াদিল্লি নিয়ে যাওয়া হয়েছে। রাজ্যপাল ফাগু চৌহান গত সপ্তাহ ধরে অসুস্থ ছিলেন এবং গত দুদিন ধরে প্রচণ্ড জ্বরে ভুগছিলেন।

বৃহস্পতিবার গভীর রাতে তাকে ইন্দিরা গান্ধী ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে ভর্তি করা হয়েছিল। আইজিআইএমএস-র সুপারিনটেনডেন্ট ডাঃ মনীশ মন্ডল জানান, এখানে ডাক্তারদের একটি দল তার গুরুত্বপূর্ণ প্যারামিটারগুলি পর্যবেক্ষণ করছে। “গভর্নর ফাগু চৌহানের অবস্থা পর্যবেক্ষণের জন্য ডাক্তারদের একটি দল নিযুক্ত করা হয়েছে। রাজ্যপালকে হাসপাতালের একটি প্রাইভেট ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তিনি মূত্রনালীর সংক্রমণে ভুগছেন। এখন তার অবস্থার উন্নতি হচ্ছে।”

Releated Posts

গ্রেটার নয়ডায় বাসে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু, শোকপ্রকাশ রাষ্ট্রপতি মুর্মু ও উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণনের

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় যমুনা এক্সপ্রেসওয়েতে ডাবল-ডেকার বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর ঘটনায় গভীর…

ByByNews Desk Sep 24, 2026

‘কোনও প্রমাণ নেই’: নির্বাচন কমিশনারদের আপত্তির রিপোর্ট নিয়ে প্রশ্ন দিলীপ ঘোষের

নিউ টাউন, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): গত ১০ মাসে নির্বাচন কমিশনের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে দুই নির্বাচন কমিশনার লিখিতভাবে আপত্তি…

ByByNews Desk Sep 24, 2026

আইআইটি বম্বের পড়ুয়া সাহিলের পরিবারের সঙ্গে কথা রাহুল গান্ধীর, ন্যায়বিচারে পাশে থাকার আশ্বাস

মুম্বই, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): আইআইটি বম্বের পড়ুয়া সাহিল ওয়াকোড়ের পরিবারের সঙ্গে ফোনে কথা বলে ন্যায়বিচারের দাবিতে তাঁদের পাশে…

ByByNews Desk Sep 24, 2026

নন্দীগ্রাম উপনির্বাচন: বিজেপি প্রার্থীর হলফনামা চ্যালেঞ্জ করে হাইকোর্টে কংগ্রেস

কলকাতা, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী হাসিরানি রথের নির্বাচনী হলফনামায় বয়স ও শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত…

ByByNews Desk Sep 23, 2026
Scroll to Top