News Flash

  • Home
  • দিনের খবর
  • ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই দক্ষিণবঙ্গে, মনোরম আমেজই রয়েছে তিলোত্তমায়
Image

ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই দক্ষিণবঙ্গে, মনোরম আমেজই রয়েছে তিলোত্তমায়

কলকাতা, ২২ সেপ্টেম্বর (হি.স.): কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টিপাতের কোনও সম্ভাবনাই নেই, বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও তা হবে হালকা থেকে মাঝারি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী কিছু জেলায় হালকা বৃষ্টি সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত কোথাও নেই।

এদিকে, বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির জন্য কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে খুব বেশি বাড়ছে না তাপমাত্রা। ফলে, মনোরম আমেজই রয়েছে। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। এদিন তিলোত্তমার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস। এদিন সকাল থেকেই রোদ ঝলমলে ছিল কলকাতা ও লাগোয়া জেলাগুলির আকাশ। একেবারে পুজোর আমেজ।

বঙ্গে পুজোর প্রস্তুতি এখন প্রায় অন্তিম পর্যায়ে, কিছু দিন আগেও নিম্নচাপের বৃষ্টি পুজোর কাজে বিঘ্ন ঘটাচ্ছিল, পুজোর কেনাকাটাও যাচ্ছিল ভেস্তে। কিন্তু, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত না থাকায় পুজো উদ্যোক্তাদের মুখে হাসি ফুটেছে। পুজোর কেনাকাটার জন্য ভিড়ও জমছে কলকাতার বিভিন্ন বড় মার্কেটগুলিতে।

Releated Posts

শুধু ভারতের জন্য নয়, বিশ্বের জন্যও উদ্ভাবন করুন: পড়ুয়াদের প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): শুধু দেশের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের কাজে লাগবে এমন সমাধান ও প্রযুক্তি উদ্ভাবনের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ব্যাহত বিমান পরিষেবা

রাঁচি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গত চার দিন ধরে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

কেরলের মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের মামলায় সাংবাদিক আন্তো অগাস্টিনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

তিরুবনন্তপুরম, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) :কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীসনকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্য এবং একটি কথিত বিয়ে সংক্রান্ত…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এফওয়াই২৭-তে বাস্তবায়নকেন্দ্রিক পর্যায়ে ভারতের সড়ক ক্ষেত্র, বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাজ্যগুলির: রিপোর্ট

মুম্বই, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সড়ক পরিকাঠামো সম্প্রসারণ গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও ২০২৬-২৭ অর্থবর্ষে এই ক্ষেত্র…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top