News Flash

  • Home
  • দিনের খবর
  • Mamata Banerjee:পিতৃপক্ষেই পুজো শুরু, শ্রীভূমির মাধ্যমে ‘ম্যারাথন’ উদ্বোধন করলেন মমতা
Image

Mamata Banerjee:পিতৃপক্ষেই পুজো শুরু, শ্রীভূমির মাধ্যমে ‘ম্যারাথন’ উদ্বোধন করলেন মমতা

কলকাতা, ২২ সেপ্টেম্বর (হি. স.) : পিতৃপক্ষেই উৎসবের সূচনা। বৃহস্পতিবার শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপের উদ্বোধন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবছর নামজাদা এই পুজো মণ্ডপের থিম ভ্যাটিকান সিটি। এদিন উদ্বোধন হলেও এখনই পুজো মণ্ডপে প্রবেশ করতে পারবেন না দর্শনার্থীরা। আগামী তৃতীয়া থেকে মণ্ডপ খুলে দেওয়া হবে।

বুর্জ খলিফা দেখতে গত বছরন শ্রীভূমি স্পোর্টং ক্লাবের মণ্ডপে উপচে পড়েছিল ভিড়। এমনকী, ভিড়ের চাপে শেষ পর্যন্ত বন্ধ করে দেওয়া হয় শ্রীভূমি স্পোর্টিংয়ের পুজো। প্রত্যেক বছর শহরের এই পুজো নিয়ে অতিরিক্ত উন্মাদনা তৈরি হয়। এই বছরও তার ব্যতিক্রম নয়। এ বছর শ্রীভূমির পুজোর থিম ভ্যাটিকান সিটি। গত বছরে অতিরিক্ত ভিড় সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয়েছিল উদ্যোক্তাদের। তাই এই বছর আগাম সাবধানী শ্রীভূমির উদ্যোক্তারা। এদিন তাঁর উদ্বোধনের পর সুজিতের উদ্দেশে দলনেত্রী তথা মুখ্যমন্ত্রীর বার্তা, ‘লোকে প্লেন ধরতে পারল না, রাস্তায় বেরোতে পারল না এমন যেন না হয়।’ বিধাননগর কমিশনারেটের নতুন সিপি গৌরব শর্মার উদ্দেশে মুখ্যমন্ত্রীর নির্দেশ, ‘তুমি দেখবে। ও যদি রাস্তা বন্ধ করে, আমাকে জানাবে। বিশ্ববাংলা থেকে আমি ওকে তখনই ঘ্যাচাং ফু করে দেব।’

Releated Posts

যোধপুর এইমস-এ রেসিডেন্ট চিকিৎসকের মৃত্যু ঘিরে বিক্ষোভ, ব্যাহত ওপিডি পরিষেবা; তদন্ত কমিটি গঠন

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যোধপুরের এইমস-এ ২৯ বছর বয়সি রেসিডেন্ট চিকিৎসক ডা. রামনারেশ যাদবের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা…

ByByNews Desk Sep 24, 2026

১.৭৫ কোটি প্রতারণা: ‘নটবরলাল’-কায়দায় সম্পত্তি প্রতারক ৬৭ বছরের বৃদ্ধ গ্রেফতার

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): জাল সম্পত্তির নথি ব্যবহার করে এক প্রবীণ নাগরিকের কাছ থেকে প্রায় ১ কোটি ৭৫…

ByByNews Desk Sep 24, 2026

গ্রেটার নয়ডায় বাসে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু, শোকপ্রকাশ রাষ্ট্রপতি মুর্মু ও উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণনের

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় যমুনা এক্সপ্রেসওয়েতে ডাবল-ডেকার বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর ঘটনায় গভীর…

ByByNews Desk Sep 24, 2026

‘কোনও প্রমাণ নেই’: নির্বাচন কমিশনারদের আপত্তির রিপোর্ট নিয়ে প্রশ্ন দিলীপ ঘোষের

নিউ টাউন, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): গত ১০ মাসে নির্বাচন কমিশনের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে দুই নির্বাচন কমিশনার লিখিতভাবে আপত্তি…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top