News Flash

  • Home
  • দিনের খবর
  • জম্মু-কাশ্মীরের রাজৌরিতে উল্টে গেল গাড়ি, আহত কমপক্ষে ৮ জন
Image

জম্মু-কাশ্মীরের রাজৌরিতে উল্টে গেল গাড়ি, আহত কমপক্ষে ৮ জন

জম্মু, ২২ সেপ্টেম্বর (হি.স.) : জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবোঝাই একটি গাড়ি। দুর্ঘটনায় ৮ জন আহত হয়েছেন। কমবেশি আহত হলেও সকলেই সুরক্ষিত রয়েছেন। পুলিশ জানিয়েছে, জে কে ১১-৮৮৮৪ নম্বরের একটি গাড়ি বুফলিয়াজ থেকে রাজৌরি অভিমুখে যাচ্ছিল। মাগি মোড়ের কাছে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

স্থানীয় বাসিন্দারাই সকলকে উদ্ধার করেন। খবর পাওয়ার পর দুর্ঘটনাস্থলে আসে পুলিশ। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। থানামান্ডির এসডিপিও ইমতিয়াজ আহমেদ জানিয়েছেন, দুর্ঘটনায় ৮ জন আহত হয়েছেন। প্রত্যেকেই স্থিতিশীল রয়েছেন। কারও আঘাত গুরুতর নয় বলে জানা গিয়েছে।

Releated Posts

প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয়—পাঠ্যক্রমে কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামীদের জীবনী: মুখ্যমন্ত্রী অধিকারী

কলকাতা, ১১ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে প্রাথমিক স্কুল থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত সমস্ত শিক্ষাস্তরের পাঠ্যক্রমে কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামীদের জীবনী…

ByByNews Desk Aug 11, 2026

সব ধর্মীয় স্থানে মহিলাদের ‘শালীন পোশাক’ পরার আহ্বান মুসলিম জামাত প্রধানের

বেরেলি, ১১ আগস্ট (আইএএনএস): বৃন্দাবনের ইসকন মন্দিরে দর্শনার্থীদের জন্য পোশাকবিধি চালুর সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে ধর্মীয় স্থানগুলিতে মহিলাদের শালীন…

ByByNews Desk Aug 11, 2026

মিথ্যার ভিত্তিতে রাজনৈতিক বয়ান তৈরি করেন রাহুল গান্ধী, ক্রমাগত মিথ্যা ছড়ান: মধ্যপ্রদেশ বিজেপি সভাপতি

নয়াদিল্লি/ভোপাল, ১১ আগস্ট (আইএএনএস): পড়ুয়াদের বিভিন্ন সমস্যা নিয়ে রাহুল গান্ধী ‘দ্বিচারিতা’ করছেন বলে অভিযোগ করলেন মধ্যপ্রদেশ বিজেপির সভাপতি…

ByByNews Desk Aug 11, 2026

রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত না হয়ে নিজেদের সমস্যার জন্য লড়াই করুক জেন জি: মায়াবতী

লখনউ, ১১ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্তে চলা পড়ুয়া ও যুবসমাজের আন্দোলন নিয়ে শাসক ও বিরোধী—উভয় পক্ষকেই আক্রমণ…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top