News Flash

  • Home
  • বিদেশ
  • নিজস্ব ভূখণ্ড রক্ষায় ‘সমস্ত উপলব্ধ উপায়’ ব্যবহার করবে রাশিয়া : ভ্লাদিমির পুতিন
Image

নিজস্ব ভূখণ্ড রক্ষায় ‘সমস্ত উপলব্ধ উপায়’ ব্যবহার করবে রাশিয়া : ভ্লাদিমির পুতিন

মস্কো, ২১ সেপ্টেম্বর (হি.স.): ইউক্রেনে সামরিক অভিযানের শুরু থেকেই পশ্চিমী বিশ্বের সঙ্গে রাশিয়ার সম্পর্ক ক্রমাগত খারাপ হতে শুরু করেছে। রাশিয়া যেভাবে ইউক্রেনে হানাদারি শুরু করেছে, তার জেরে ইউরোপ এবং আমেরিকার সঙ্গে সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে মস্কোর। এবার পশ্চিমী বিশ্বকে ফের সংযত থাকতে হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একইসঙ্গে জানিয়েছেন, নিজস্ব ভূখণ্ড রক্ষায় ‘সমস্ত উপলব্ধ উপায়’ ব্যবহার করবে রাশিয়া।

রাশিয়ার প্রেসিডেন্ট বলেছেন, পশ্চিমী বিশ্ব নিজেদের অধিকারের সীমা লঙ্ঘন করেছে। রাশিয়াকে ভেঙে টুকরো করতে বিভিন্ন ধরনের পরিকল্পনা শুরু করেছে পশ্চিমী দেশগুলি। রাশিয়া কীভাবে নিজেকে সুসংহত থাকবে, সে বিষয়ে নিজেদেরই ভাবতে হবে। ফলে রুশ সেনায় বিভিন্ন ধরনের পরিবর্তন আনা হচ্ছে। রুশ সেনাকে কীভাবে আরও শক্তিশালী করা যায়, সে বিষয়ে সমস্ত পরিকল্পনা করা হচ্ছে বলে জানান ভ্লাদিমির পুতিন।

Releated Posts

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026

ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারের গুরুত্বে জোর দিলেন হাইকমিশনার ত্রিবেদী ও রাষ্ট্রপতি আলমগীর

ঢাকা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দিলেন ভারতের হাইকমিশনার দীনেশ…

ByByNews Desk Sep 8, 2026

বাড়ছে অসন্তোষ, পাকিস্তানে সামরিক-বেসামরিক সংঘাতের আশঙ্কা

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তানের বালোচিস্তান, খাইবার পাখতুনখোয়া (কেপি) এবং পাক অধিকৃত কাশ্মীর (পিওকে)-এ দীর্ঘদিন ধরে অশান্তি অব্যাহত…

ByByNews Desk Sep 8, 2026

এইচ-১বি ভিসায় নতুন ফি-র পক্ষে ট্রাম্প, অগ্রাধিকার মার্কিন কর্মীদের

ওয়াশিংটন, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): শ্রমিক দিবস উপলক্ষে দেওয়া বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এইচ-১বি ভিসার আবেদনের ক্ষেত্রে প্রস্তাবিত…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top