News Flash

  • Home
  • বিদেশ
  • প্রধানমন্ত্রী মোদী ঠিকই বলেছেন, এখন যুদ্ধের সময় নয় : ইমানুয়েল ম্যাক্রোঁ
Image

প্রধানমন্ত্রী মোদী ঠিকই বলেছেন, এখন যুদ্ধের সময় নয় : ইমানুয়েল ম্যাক্রোঁ

নিউইয়র্ক, ২১ সেপ্টেম্বর (হি.স.): রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর “এখন যুদ্ধের সময় নয়” কথা তুলে ধরে রাষ্ট্রপুঞ্জের সাধারণ অধিবেশনে বিশ্বশান্তির পক্ষে সওয়াল করলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। মঙ্গলবার, রাষ্ট্রপুঞ্জের ৭৭ তম সাধারণ অধিবেশনের মঞ্চে বিশ্বনেতাদের সামনেই ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, ‘‘ভারতের প্রধানমন্ত্রী মোদী যখন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে বলেন, এখন যুদ্ধের সময় নয়, যথার্থই বলেন।’’

রাষ্ট্রপুঞ্জের সাধারণ অধিবেশনের মঞ্চে শান্তির পক্ষে জোরদার সওয়াল করে ফরাসি প্রেসিডেন্ট বলেছেন, ‘‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিকই বলেছেন, এটা যুদ্ধের সময় নয়। এটা পশ্চিমের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার সময় নয় বা পশ্চিমকে পূর্বের বিরুদ্ধে লেলিয়ে দেওয়ারও সময় নয়। এটা বস্তুত, প্রতিটি সার্বভৌম দেশের হাতে হাত ধরে বিভিন্ন বাধাবিপত্তি অতিক্রম করার সময়।’’

উল্লেখ্য, উজবেকিস্তানের সমরকন্দে ‘সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন’ (এসসিও) সম্মেলনে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা হয়েছিল পুতিনের। সেখানেই পুতিনকে ভারতের প্রধানমন্ত্রী বলেছিলেন, এখন যুদ্ধের সময় নয়।

Releated Posts

হরমুজ প্রণালীতে নিরাপদ নৌচলাচল নিশ্চিত করতে ইরান-ওমানের কারিগরি বৈঠক, আলোচনা ইতিবাচক: তেহরান

তেহরান, ২৬ জুলাই (আইএএনএস): হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ নৌচলাচল নিশ্চিত করতে ইরান ও ওমান তেহরানে একাধিক দফায় কারিগরি…

ByByNews Desk Jul 26, 2026

ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে চাকরি নেওয়ার আগে সতর্ক থাকার পরামর্শ ভারতের, নিরাপত্তা ঝুঁকি নিয়ে এমইএ-র বিশেষ নির্দেশিকা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): ব্ল্যাক সি (কৃষ্ণসাগর) অঞ্চলে চলাচলকারী বা ওই অঞ্চলের মধ্য দিয়ে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজে চাকরি…

ByByNews Desk Jul 26, 2026

বাংলাদেশে রথযাত্রার পথে আইইডি উদ্ধার, বড়সড় হামলার আশঙ্কা নস্যাৎ: ঢাকায় চাঞ্চল্য

ঢাকা, ২৫ জুলাই (আইএএনএস) : বাংলাদেশে হিন্দু সম্প্রদায়কে লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার আশঙ্কার মধ্যে ঢাকার মতিঝিল এলাকায় রথযাত্রার…

ByBySandeep Biswas Jul 25, 2026

ভোজ্যতেল ও ভারতীয় বাজারের উপরেই নির্ভর নেপালের রপ্তানি বৃদ্ধি, বাড়ছে ঝুঁকি

কাঠমান্ডু, ২৫ জুলাই (আইএএনএস): ২০২৫-২৬ অর্থবর্ষে (মধ্য জুলাইয়ে সমাপ্ত) নেপালের রপ্তানি সর্বকালের সর্বোচ্চ স্তরে পৌঁছালেও দেশের রপ্তানি ক্রমশ…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top