News Flash

  • Home
  • বিদেশ
  • আমেরিকায় এস জয়শঙ্করের কূটনৈতিক সপ্তাহ শুরু, সাক্ষাৎ বিভিন্ন দেশের প্রতিপক্ষের সঙ্গে
Image

আমেরিকায় এস জয়শঙ্করের কূটনৈতিক সপ্তাহ শুরু, সাক্ষাৎ বিভিন্ন দেশের প্রতিপক্ষের সঙ্গে

নিউইয়র্ক, ২০ সেপ্টেম্বর (হি.স.): আমেরিকায় ভারতের বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্করের কূটনৈতিক সপ্তাহের সূচনা হয়ে গিয়েছে। কূটনৈতিক সপ্তাহের শুরুতেই সার্বিয়ান প্রতিপক্ষের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করেছেন জয়শঙ্কর। জানান, ইউএনজিএ চলাকালীন নিউইয়র্ক “বন্ধুতে পরিপূর্ণ”। শিক্ষা, বাণিজ্য সম্পর্ক জোরদার করতে ইথিওপিয়ার বিদেশমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন এস জয়শঙ্কর। সংযুক্ত আরব আমিরশাহির প্রতিপক্ষের সঙ্গেও দ্বিপাক্ষিক আলোচনা করেছেন জয়শঙ্কর; দ্বিপাক্ষিক অংশীদারিত্বের অগ্রগতি পর্যালোচনা করেন তাঁরা। ভারত-ইউএই-ফ্রান্স ত্রিপক্ষীয় মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশগ্রহণ করেন জয়শঙ্কর; বিভিন্ন ধরনের ধারনা বিনিময় করেন তিনি।

আমেরিকায় কূটনৈতিক সপ্তাহের শুরুতে ত্রিনিদাদ ও টোবাগোর প্রতিপক্ষের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করেছেন বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। বালিতে জি ২০ শীর্ষ সম্মেলনের আগে জয়শঙ্কর মার্কিন সফরের সময় ইন্দোনেশিয়ার বিদেশমন্ত্রী রেতনো মারসুদির সঙ্গে দেখা করেন। জয়শঙ্কর মিশরীয় প্রতিপক্ষের সঙ্গেও দেখা করেছেন; বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন তাঁরা। কিউবার প্রতিপক্ষের সঙ্গেও বৈঠক করেছেন ভারতের বিদেশমন্ত্রী। দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে আলবেনিয়ান প্রতিপক্ষের সঙ্গেও বৈঠক করেছেন জয়শঙ্কর।

Releated Posts

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

মাকে শেষবার দেখতে পারলেন না জেলবন্দি চিন্ময় কৃষ্ণ দাস, প্রয়াত মা সন্ধ্যা রানি ধর

ঢাকা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): জেলবন্দি বাংলাদেশের বিশিষ্ট হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মা সন্ধ্যা রানি ধর বৃহস্পতিবার প্রয়াত…

ByByNews Desk Sep 10, 2026

অর্থনৈতিক ও রাজনৈতিক অংশীদারিত্বের পাশাপাশি সাংস্কৃতিক সেতুবন্ধন গড়তে পারে ব্রিকস

নয়াদিল্লি: ২০২৬ সালে চতুর্থবারের মতো ব্রিকসের সভাপতিত্বের দায়িত্ব নিয়েছে ভারত। ব্রিকসের কর্মসূচি মূলত তিনটি স্তম্ভের উপর ভিত্তি করে…

ByByNews Desk Sep 9, 2026

বাংলাদেশে পৃথক ঘটনায় দুই হিন্দু নিহত, সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে উদ্বেগ

ঢাকা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা ক্রমশ বাড়তে থাকায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পৃথক…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top