News Flash

  • Home
  • বিদেশ
  • মিশরের প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ রাজনাথের, সামরিক সহযোগিতার বিষয়ে মউ স্বাক্ষর
Image

মিশরের প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ রাজনাথের, সামরিক সহযোগিতার বিষয়ে মউ স্বাক্ষর

কায়রো, ২০ সেপ্টেম্বর (হি.স.): মিশর সফররত ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সে দেশের প্রতিরক্ষা সামগ্রী উৎপাদন দফতরের মন্ত্রীর সঙ্গে বৈঠকে মিলিত হয়েছেন। ভারত ও মিশরের মধ্যে সামরিক সহযোগিতা বিষয়ে একটি মউ স্বাক্ষরিত হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সোমবার (স্থানীয় সময়) কায়রোতে মিশরীয় প্রতিপক্ষ জেনারেল মোহাম্মদ জাকির সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করেছেন। উভয় পক্ষই প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করার পদক্ষেপ নিয়ে আলোচনা করেছেন এবং যৌথ মহড়া পরিচালনা এবং বিশেষ করে বিদ্রোহ দমনের ক্ষেত্রে প্রশিক্ষণের জন্য কর্মীদের আদান-প্রদান বাড়ানোর বিষয়ে ঐকমত্যে পৌঁছেছেন।

দুই মন্ত্রী আঞ্চলিক নিরাপত্তা নিয়েও মতবিনিময় করেন এবং বিশ্বে শান্তি ও স্থিতিশীলতার জন্য ভারত ও মিশরের অবদানের কথা তুলে ধরেন। মিশরের রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ এল-সিসির সঙ্গে রাজনাথ সিংয়ের বৈঠকের পরে, উভয় মন্ত্রী দ্বিপাক্ষিক সহযোগিতার সুরক্ষা এবং প্রতিরক্ষা দিকগুলিকে একত্রিত করতে এবং ফোকাস করতে সম্মত হন।

একটি টুইট বার্তায় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, মউ স্বাক্ষর ভারত-মিশর সম্পর্কের ক্ষেত্রে নতুন প্রেরণা এবং সমন্বয় যোগ করেছে। তিনি তার মিশরীয় প্রতিপক্ষকে ভারত-আফ্রিকা প্রতিরক্ষা সংলাপ এবং আগামী মাসে গান্ধীনগরে ১২ তম প্রতিরক্ষা এক্সপোর অংশ হিসাবে অনুষ্ঠিত হতে যাওয়া আইওআর প্রতিরক্ষা মন্ত্রীদের কনক্লেভে আমন্ত্রণ জানান।

Releated Posts

সিয়াটলের খাদ্য উৎসবে বন্দুকবাজের হামলা, গুলিবিদ্ধ একাধিক

সিয়াটল, ২৭ জুলাই (আইএএনএস): মার্কিন যুক্তরাষ্ট্রের সিয়াটল শহরে বার্ষিক ‘বাইট অব সিয়াটল’ খাদ্য উৎসব চলাকালীন বন্দুকবাজের গুলিতে একাধিক…

ByByNews Desk Jul 27, 2026

হরমুজ প্রণালীতে নিরাপদ নৌচলাচল নিশ্চিত করতে ইরান-ওমানের কারিগরি বৈঠক, আলোচনা ইতিবাচক: তেহরান

তেহরান, ২৬ জুলাই (আইএএনএস): হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ নৌচলাচল নিশ্চিত করতে ইরান ও ওমান তেহরানে একাধিক দফায় কারিগরি…

ByByNews Desk Jul 26, 2026

ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে চাকরি নেওয়ার আগে সতর্ক থাকার পরামর্শ ভারতের, নিরাপত্তা ঝুঁকি নিয়ে এমইএ-র বিশেষ নির্দেশিকা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): ব্ল্যাক সি (কৃষ্ণসাগর) অঞ্চলে চলাচলকারী বা ওই অঞ্চলের মধ্য দিয়ে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজে চাকরি…

ByByNews Desk Jul 26, 2026

বাংলাদেশে রথযাত্রার পথে আইইডি উদ্ধার, বড়সড় হামলার আশঙ্কা নস্যাৎ: ঢাকায় চাঞ্চল্য

ঢাকা, ২৫ জুলাই (আইএএনএস) : বাংলাদেশে হিন্দু সম্প্রদায়কে লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার আশঙ্কার মধ্যে ঢাকার মতিঝিল এলাকায় রথযাত্রার…

ByBySandeep Biswas Jul 25, 2026
Scroll to Top