News Flash

  • Home
  • দেশ
  • প্রকৃতির রোষ! বিহারের বিভিন্ন জেলায় বজ্রাঘাত ও বৃষ্টিজনিত কারণে মৃত্যু বেড়ে ৩৬
Image

প্রকৃতির রোষ! বিহারের বিভিন্ন জেলায় বজ্রাঘাত ও বৃষ্টিজনিত কারণে মৃত্যু বেড়ে ৩৬

পাটনা, ২০ সেপ্টেম্বর (হি.স.): প্রকৃতির রোষে বড়সড় প্রাণহানির ঘটনা ঘটল বিহারে। বিহারের বিভিন্ন জেলায় বজ্রাঘাত ও বৃষ্টিজনিত কারণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৬। এছাড়াও ৮টি শিশু-সহ কমপক্ষে ১৩ জন আহত হয়েছেন। প্রাণহানির ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। বিগত ২৪ ঘন্টায় বজ্রাঘাতে মৃতদের পরিজনকে ৪ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছে বিহার সরকার।

প্রশাসন সূত্রের খবর, বিগত ২৪ ঘন্টায় বিহারের বিভিন্ন জেলায় বৃষ্টি, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও বজ্রাঘাতে মৃত্যু হয়েছে ৩৬ জনের। এই ঘটনায় ৮টি শিশু-সহ ১৩ জন আহত হয়েছেন। মৃতদের মধ্যে অধিকাংশই কৃষক, যারা বজ্রপাতের সময় মাঠে ছিলেন। বজ্রপাতের কারণে রাজ্যের বেশ কয়েকটি অংশে বেশ কয়েকটি গাছ এবং বৈদ্যুতিক খুঁটি উপড়ে গিয়েছে এবং বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। আহতদের বিনামূল্যে চিকিৎসার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।

Releated Posts

‘উসকানিমূলক’ মন্তব্যের অভিযোগে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ

কলকাতা, ১০ জুন (আইএএনএস): প্রাক্তন রাজ্য মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ‘অশালীন’, ‘মহিলাবিদ্বেষী’ এবং ‘উসকানিমূলক’…

ByByNews Desk Jun 10, 2026

দফতর বণ্টন ঘোষণা, স্বরাষ্ট্র নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী; অর্থ দফতর পেলেন স্বপন দাশগুপ্ত

কলকাতা, ১০ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার বুধবার নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর বণ্টনের চূড়ান্ত…

ByByNews Desk Jun 10, 2026

মীনাক্ষী নটরাজনের রাজ্যসভা মনোনয়ন বাতিল ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারদের নিশানায় কংগ্রেস

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশ থেকে আসন্ন রাজ্যসভা নির্বাচনে কংগ্রেস নেত্রী মীনাক্ষী নটরাজনের মনোনয়নপত্র বাতিল হওয়াকে কেন্দ্র করে…

ByByNews Desk Jun 10, 2026

যুবকদের কর্মসংস্থান বাড়াতে অবসরপ্রাপ্ত আধিকারিক ও পরামর্শদাতাদের পুনর্নিয়োগ পর্যালোচনায় তামিলনাড়ু সরকার

চেন্নাই, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় কমানো এবং যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন দফতরে চুক্তিভিত্তিক বা…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top