News Flash

  • Home
  • দিনের খবর
  • কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে ঝাড়গ্রামে মিছিল তৃণমূল কংগ্রেসের
Image

কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে ঝাড়গ্রামে মিছিল তৃণমূল কংগ্রেসের

ঝাড়গ্রাম, ১৯ সেপ্টেম্বর ( হি. স.) : কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে এক মহা মিছিল করল তৃণমূল কংগ্রেস। সোমবার ঝাড়্গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই মিছিলের আয়োজন করা হয়েছিল।

এদিন ঝাড়্গ্রাম শহরের হিন্দুমিশন মাঠ থেকে মিছিল শুরু করেন গোটা ঝাড়্গ্রাম বাজার পরিক্রমা করার পর পাঁচমাথা মোড় এলাকায় গিয়ে মিছিল শেষ করেন শাসক দলের নেতাকর্মীরা। মিছিল শেষে পাঁচমাথা মোড়ে একটি পথ সভায় কেন্দ্রীয় সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেন তৃণমূলের জেলা নেতৃত্ব। এদিন মিছিল শেষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঝাড়্গ্রাম জেলা তৃণমূলের সভাপতি তথা নয়াগ্রাম বিধান সভার বিধায়ক দুলাল মুর্মু বলেন, ” নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম রোজদিন হু হু করে বাড়িয়ে চলছে কেন্দ্রীয় সরকার। এমনকি ইডি, সিবিআইকে নিয়ে বাংলাকে আক্রমণ করে গোটা গনতন্ত্র পদ্ধতিকে ভেঙে দিচ্ছেন কেন্দ্রীয় সরকার। পেট্রোল, গ্যাস, থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়িয়ে গোটা দেশের মানুষকে হায়রানি দিচ্ছে। তবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে থেকে আজ সারা বাংলার, জঙ্গলমহলের মানুষ অনেক ভালো আছেন। শান্তিতে বসবাস করছেন। গোটা বাংলা জুড়ে উন্নয়ন চলছে। শান্তি স্থাপন হয়েছে। কেন্দ্রীয় সরকার বাংলায় শান্তি চাই না, তাই বাংলাকে বঞ্চনা করছেন। ইডি, সিবিআইকে নিজেদের কার্যসিদ্ধি জন্য তাদের স্বার্থে ব্যবহার করছে বিজেপি সরকার। তারই প্রতিবাদে এদিন এই মিছিলের আয়োজন করা হয়েছিল। “
এদিনের মিছিলে উপস্থিত ছিলেন গোপীবল্লভপুর বিধানসভার বিধায়ক চিকিৎসক খগেন্দ্রনাথ মাহাতো, বিনপুরের বিধায়ক দেবনাথ হাঁসদা, ঝাড়্গ্রাম জেলা পরিষদের সভাধিপতি মাধবী বিশ্বাস, প্রাক্তন মন্ত্রী চুড়ামণি মাহাত, ঝাড়্গ্রাম জেলা তৃণমূলের সহ সভাপতি প্রসূন ষড়ঙ্গী সহ জেলা ও ব্লক স্তরের একাধিক নেতা-নেত্রীরা।

Releated Posts

শুধু ভারতের জন্য নয়, বিশ্বের জন্যও উদ্ভাবন করুন: পড়ুয়াদের প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): শুধু দেশের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের কাজে লাগবে এমন সমাধান ও প্রযুক্তি উদ্ভাবনের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ব্যাহত বিমান পরিষেবা

রাঁচি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গত চার দিন ধরে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

কেরলের মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের মামলায় সাংবাদিক আন্তো অগাস্টিনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

তিরুবনন্তপুরম, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) :কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীসনকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্য এবং একটি কথিত বিয়ে সংক্রান্ত…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এফওয়াই২৭-তে বাস্তবায়নকেন্দ্রিক পর্যায়ে ভারতের সড়ক ক্ষেত্র, বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাজ্যগুলির: রিপোর্ট

মুম্বই, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সড়ক পরিকাঠামো সম্প্রসারণ গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও ২০২৬-২৭ অর্থবর্ষে এই ক্ষেত্র…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top