News Flash

  • Home
  • দিনের খবর
  • চন্ডীগড় বিশ্ববিদ্যালয় কাণ্ড : ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন, গুজব হতে পারে ভাইরাল ভিডিও!
Image

চন্ডীগড় বিশ্ববিদ্যালয় কাণ্ড : ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন, গুজব হতে পারে ভাইরাল ভিডিও!

চন্ডীগড়, ১৯ সেপ্টেম্বর (হি.স.): চন্ডীগড় বিশ্ববিদ্যালয়ের মহিলা হোস্টেলে ছাত্রীদের স্নানের ভিডিও ভাইরাল হওয়ার খবর আদতে গুজব! পুলিশি তদন্তে এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে।

পুলিশ সূত্রে খবর, ভাইরাল হওয়া ভিডিওটি একজন ছাত্রীর যে নিজেই সেটি তার এক বন্ধুকে পাঠিয়েছিল। এরপর, সম্পূর্ণ ক্যাম্পাসে স্নানের ভিডিও ভাইরাল হওয়ার গুজব ছড়িয়ে আতঙ্কের সৃষ্টি হয়। যদিও পুলিশের ব্যাখ্যায় অসন্তুষ্ট পড়ুয়ারা রবিবার অনেক রাত অবধি বিক্ষোভ দেখায়। পরে পুলিশ এসে তাদের আশ্বস্ত করে। ঘটনায় অভিযুক্ত ছাত্রী-সহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
এদিকে, এই ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। পঞ্জাবের ডিজিপি জানিয়েছেন, ৩ জনকে গ্রেফতার করা হয়েছে, ওই ছাত্রী ও আরও দু”জনকে হিমাচল প্রদেশ থেকে গ্রেফতার করা হয়েছে। ইলেকট্রনিক ডিভাইস বাজেয়াপ্ত করা হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো উচ্চপর্যায়ের তদন্ত হবে। আইপিএস অফিসার গুরপ্রীত দেও-র অধীনে ৩ সদস্যের কমিটি তদন্ত করবে।

Releated Posts

শুধু ভারতের জন্য নয়, বিশ্বের জন্যও উদ্ভাবন করুন: পড়ুয়াদের প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): শুধু দেশের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের কাজে লাগবে এমন সমাধান ও প্রযুক্তি উদ্ভাবনের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ব্যাহত বিমান পরিষেবা

রাঁচি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গত চার দিন ধরে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

কেরলের মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের মামলায় সাংবাদিক আন্তো অগাস্টিনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

তিরুবনন্তপুরম, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) :কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীসনকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্য এবং একটি কথিত বিয়ে সংক্রান্ত…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এফওয়াই২৭-তে বাস্তবায়নকেন্দ্রিক পর্যায়ে ভারতের সড়ক ক্ষেত্র, বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাজ্যগুলির: রিপোর্ট

মুম্বই, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সড়ক পরিকাঠামো সম্প্রসারণ গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও ২০২৬-২৭ অর্থবর্ষে এই ক্ষেত্র…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top