News Flash

Image

Accident:তামিলনাড়ুতে বাস-ট্রাক ধাক্কায় মৃত ছয়

চেন্নাই, ১৮ সেপ্টেম্বর (হি.স.) : শনিবার মধ্যরাতে তামিলনাড়ুর সালেম জেলার আট্টুর কাছে একটি বাস ও ট্রাকের সংঘর্ষে ছয়জন নিহত এবং অন্য একজন গুরুতর আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। নিহতদের মধ্যে তিনজন একই পরিবারের বাবা-মা ও ছেলে রয়েছে। হতাহতরা সবাই আট্টুর বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত রাতে চেন্নাই যাওয়ার জন্য বাসস্ট্যান্ডের কাছে সাতজন দাঁড়িয়ে ছিলেন। ঠিক তখনই একটা ওমনি বাস আসে। একজন যাত্রীর লাগেজ বাসে রাখা হচ্ছিল এবং অন্যরা সেখানে ওঠার জন্য অপেক্ষা করছিল। এসময় পেছন থেকে আসা একটি ট্রাক বাসটিকে আচমকা ধাক্কা দিলে ঘটনাস্থলেই ছয়জন নিহত হয়। আহত ব্যক্তিকে সালেমের সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন সালেমের জেলা কালেক্টর কারমেগাম ও পুলিশ আধিকারিকরা। পুলিশের পক্ষ থেকে একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।

Releated Posts

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৫ দিনের কর্মসপ্তাহ ও বকেয়া বেতন-সহ একাধিক দাবিতে দেশজুড়ে ব্যাংক ধর্মঘট

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): পাঁচ দিনের কর্মসপ্তাহ চালু করা এবং বকেয়া বেতন-সহ একাধিক দাবিতে শুক্রবার দেশজুড়ে ব্যাংক ধর্মঘটের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top