News Flash

  • Home
  • দিনের খবর
  • Malda :মাদ্রাসা ভোটে দেদার রিগিং-ছাপ্পার অভিযোগে উত্তপ্ত মালদার একাধিক স্থান
Image

Malda :মাদ্রাসা ভোটে দেদার রিগিং-ছাপ্পার অভিযোগে উত্তপ্ত মালদার একাধিক স্থান

মালদা, ১৮ সেপ্টেম্বর (হি.স.) : রবিবার মাদ্রাসা ভোটকে কেন্দ্র করে দেদার রিগিং-ছাপ্পার অভিযোগে উত্তপ্ত মালদার রতুয়া, উত্তেজনা চাঁচলেও। অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। শাসকদলের বিরুদ্ধে রিগিং ও ছাপ্পা ভোটের অভিযোগ তুলেছে কংগ্রেস-সিপিএম জোট। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

রবিবার মালদা জেলার চাঁচল-১ ব্লকের নয়াটুলি মহানন্দপুর হাইমাদ্রাসা ও রতুয়া-২ ব্লকের জিএসএ হাইমাদ্রাসায় পরিচালন সমিতির নির্বাচন হয়েছে। দুটি জায়গাতেই এদিন ব্যাপক গণ্ডগোল হয়েছে। জিএসএ হাইমাদ্রাসায় শাসকদলের বিরুদ্ধে রিগিং ও ছাপ্পা ভোটের অভিযোগ তুলেছে কংগ্রেস-সিপিএম জোট। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

কংগ্রেসের চাঁচল-১ ব্লক সভাপতি অঞ্জারুল হক জনির অভিযোগ, ভোট গ্রহণ কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে জমায়েত নিষিদ্ধ। কিন্তু ভোট চলাকালীন মাদ্রাসা চত্বরে গেটের সামনে জটলা বাঁধছেন তৃণমূল কর্মীরা। পুলিশ তাঁদের সরাতে গেলে তৃণমূল কর্মীরা পাল্টা পুলিশের দিকে তেড়ে যান।

এদিকে, রতুয়া-২ ব্লকের জিএসএ হাইমাদ্রাসায় এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত ভোট পর্ব শান্তিপূর্ণই ছিল। কিন্তু বিকেলের দিকে শাসকদলের বিরুদ্ধে রিগিং ও ছাপ্পা ভোটের অভিযোগ তোলে বাম-কংগ্রেস জোট। জোটের এক পোলিং এজেন্টকে মারধরেরও অভিযোগ ওঠে শাসকদলের বিরুদ্ধে।

জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক মাসুদ আলম সাফ বলেন, ‘শাসকদল ছাপ্পা ও রিগিং ছাড়া কোথাও জিততে পারবে না।এটা শাসকদলের সংস্কৃতিতে পরিণত হয়ে গিয়েছে। এরা ভোট লুট করে জিততে অভ্যস্ত হয়ে পড়েছে। এটা গণতন্ত্রের বিরাট লজ্জা। রতুয়া-২ ব্লকের জিএসএ হাইমাদ্রাসার বিষয়ে পুলিশ সুপার, জেলাশাসক এবং মাদ্রাসা বোর্ডে অভিযোগ জানাব।’

যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। দলের মালদা জেলা সভাপতি আব্দুর রহিম বকসি বলেন, ‘আমরাও সুষ্ঠু নির্বাচন চাই। কংগ্রেস যে সমস্ত অভিযোগ করছে তা মিথ্যে এবং ভিত্তিহীন। কর্মীরা মাদ্রাসা চত্বরে কোনও ভিড় বা জমায়েত করেননি। সেখানে পুলিশের সঙ্গে কোনও তর্ক হয়নি। কংগ্রেস অস্তিত্বহীন, সেটা সারা রাজ্যের মানুষ জানে। ওরা নিজেদের লোক লাগিয়ে উত্তেজনা ছড়ানোর চেষ্টা চালাচ্ছে।’

Releated Posts

রাজস্থানে বিজেপির টিকিট বণ্টন নিয়ে ক্ষোভ, দুই মণ্ডল সভাপতি-সহ একাধিক নেতার ইস্তফা

জয়পুর, ৩১ আগস্ট (আইএএনএস): রাজস্থানের আসন্ন পুরনিগম কাউন্সিলর নির্বাচনের আগে টিকিট বণ্টনকে কেন্দ্র করে বিজেপির অন্দরে অসন্তোষ প্রকাশ্যে…

ByByNews Desk Aug 31, 2026

‘রাস্তায় নামব’, ‘শুদ্ধিকরণ’ বিতর্কে বিজেপি নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা চাইলেন কে সি বেণুগোপাল

নয়াদিল্লি, ৩১ আগস্ট (আইএএনএস): উত্তরাখণ্ডের হালদওয়ানিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের সভার পর অনুষ্ঠিত ‘শুদ্ধিকরণ’ অনুষ্ঠান নিয়ে মন্তব্যের জেরে…

ByByNews Desk Aug 31, 2026

কলকাতার শিয়ালদহ স্টেশনে খাবারের দোকানে আগুন, ব্যাপক আতঙ্ক

কলকাতা, ৩১ আগস্ট (আইএএনএস): কলকাতার ব্যস্ত শিয়ালদহ স্টেশন চত্বরে সোমবার সকালে একটি খাবারের দোকানে আগুন লাগাকে কেন্দ্র করে…

ByByNews Desk Aug 31, 2026

দিল্লির স্কুলে ৩ বছরের শিশুকে যৌন নিগ্রহের অভিযোগ, গ্রেফতার বাসচালক

নয়াদিল্লি, ৩১ আগস্ট (আইএএনএস): দিল্লির বাওয়ানা এলাকার একটি বেসরকারি স্কুলে তিন বছরের এক নার্সারি পড়ুয়াকে যৌন নিগ্রহের অভিযোগ…

ByByNews Desk Aug 31, 2026
Scroll to Top