News Flash

  • Home
  • দিনের খবর
  • Arrest:দুৰ্নীতি দমনের পৃথক অভিযানে ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে ধৃত দুই সরকারি কর্মচারী
Image

Arrest:দুৰ্নীতি দমনের পৃথক অভিযানে ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে ধৃত দুই সরকারি কর্মচারী

যোরহাট / ধুবড়ি (অসম), ১৭ সেপ্টেম্বর (হি.স.) : ভিজিল্যান্স অ্যান্ড অ্যান্টি-করাপশন দফতরের পৃথক দুই অভিযানে রাজ্যের দুই প্রান্ত থেকে ঘুষখোর দুই সরকারি আধিকারিক ও কর্মচারী হাতেনাতে ধরা পড়েছেন। দুৰ্নীতি নিবারক দফতরের আধিকরিকরা আজ শনিবার উজান অসমের যোরহাটে সিনিয়র মেডিক্যাল ইনস্পেক্টর জাহ্নবী কলিতা এবং নিম্ন অসমের ধুবড়ি জেলার বিলাসীপাড়া সার্কল অফিসের সিনিয়র অ্যাসিস্টেন্ট মেহবুব মোল্লাকে ঘুষের টাকা নেওয়ার সময় হাতেনাতে আটক করেছেন দুর্নীতি দমনের অফিসাররা।

যোরহাটে সিনিয়র মেডিক্যাল ইনস্পেক্টর জাহ্নবী কলিতা জনৈক ব্যক্তির কাছে ফাৰ্মাসি খোলার লাইসেন্স প্রদানের বিনিময়ে ২০ হাজার টাকা দাবি করেছিলেন। পরে ব্যক্তিটি দুৰ্নীতি দমনের শরণাপন্ন হন। পরে দুৰ্নীতি নিবারক শাখার কষা ছক অনুযায়ী আজ বেলা প্রায় ১২.৫৫ মিনিটে দুৰ্নীতিগ্ৰস্ত মেডিক্যাল ইনস্পেক্টর জাহ্নবী কলিতাকে ২০ হাজার টাকা নেওয়ার সময় হাতেনাতে ধরেন মহিলা অফিসাররা। তাকে নগদ সহ ধরার পর অফিসে এবং তাঁর বাড়িতে তালাশি চালানো হয়। তালাশি চালিয়ে জাহ্নবীর বাসগৃহ থেকে দুর্নীতি দমনের দল নগদ ৭,৭৩,৭০০ টাকা বাজেয়াপ্ত করেছে।

এদিকে নিম্ন অসমের ধুবড়ি জেলার বিলাসীপাড়া রাজস্ব সার্কল অফিসে হানা দেয় দুর্নীতি দমনের পৃথক একটি দল। কাৰ্যালায়ের সিনিয়র অ্যাসিস্টেন্ট মেহবুব মোল্লাকে ঘুষের টাকা নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও করা হয়। ঘুষখোর মেহবুব মোল্লা জনৈক ব্যক্তির কাছ থেকে জমির সীমা নিৰ্ধারণের জন্য ৪,০০০ টাকা নিতে গিয়ে ধরা পড়েছেন। বিলাসীপাড়ায় ঘটনাটি বেলা প্রায় ২.১০ মিনিট নাগাদ সংঘটিত হয়েছে।

Releated Posts

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026

রাজস্থানের পুরভোটে ৩৬ বছরের দখল হারাল বিজেপি, অজমেরে ‘কিংমেকার’ নির্দলরা

জয়পুর, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের অজমের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি আসন দখল করল কংগ্রেস। ৮০টি ওয়ার্ডের মধ্যে…

ByByNews Desk Sep 14, 2026

স্বীকৃতিহীন হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তে রাজ্যকে সতর্ক করল কাউন্সিল

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যজুড়ে স্বীকৃতিহীন একাধিক হোমিওপ্যাথি ও বায়োকেমিস্ট্রি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top