News Flash

  • Home
  • খেলা
  • Mushfiqur Rahim:জিম করতে গিয়ে চোট পেলেন মুশফিকুর রহিম, কাটা পায়ে অন্তত ৫-৬টি সেলাই
Image

Mushfiqur Rahim:জিম করতে গিয়ে চোট পেলেন মুশফিকুর রহিম, কাটা পায়ে অন্তত ৫-৬টি সেলাই

ঢাকা, ১৭ সেপ্টেম্বর (হি.স.) : শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের জিমে জিম করার সময় পায়ে চোট পেলেন বাংলাদেশের ক্রিকেটার মুশফিকুর রহিম। কাটা পায়ে অন্তত ৫-৬টি সেলাই দিতে হয়েছে । যার ফলে মুশফিকুরকে অন্তত দুই সপ্তাহের বিশ্রামে থাকতে হবে । কাটা ছাড়া আর কোন সমস্যা না থাকায় তেমন কোনও জটিলতা দেখছেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিক্যাল ইউনিট। ১০ দিনের ভেতর সেলাই কেটে ফেলা হবে বলেও জানানো হয়েছে।

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘মুশফিকের চোটটা তেমন খারাপ কিছু না। কোনও প্রকার ফ্র‍্যাকচার (চিড়) ধরা পড়েনি। ৫-৬ টা সেলাই লেগেছে কিন্তু এটা দ্রুতই ঠিক হয়ে যাবে। ফ্র‍্যাকচার না থাকায় সেলাইও কাটা যাবে ১০ দিনের মধ্যে।’ ব্যাট হাতে খুব একটা ভাল সময় পার না করার কারণে সম্প্রতি আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছিলেন মুশফিকুর রহিম।

এশিয়া কাপের পারফরম্যান্সের জের ধরে সমালোচনার কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে তাকে প্রতি ম্যাচের পরই। হয়েছেন। এশিয়া কাপের মিশন শেষ করে এসেই আনুষ্ঠানিকভাবে নিজের ফেসবুক ও টুইটার একাউন্ট থেকে পোস্ট দিয়ে অবসরের ঘোষণা দেন তিনি। অবসর নেওয়ার পর শুক্রবার প্রথমবার মিরপুরে অনুশীলন করেন। দ্বিতীয় দিন অর্থ্যাৎ শনিবার মাঠে এসে চোটের কবলে পড়লেন ।

Releated Posts

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026
Scroll to Top