News Flash

  • Home
  • দিনের খবর
  • Tezpur :৭৫৭৫ কিলোমিটার যাত্রা করে তেজপুরে পৌঁছেছে আইটিবিপি
Image

Tezpur :৭৫৭৫ কিলোমিটার যাত্রা করে তেজপুরে পৌঁছেছে আইটিবিপি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (হি.স.) : ডিআইজি জিসি পুরোহিতের নেতৃত্বে ৭৫ দিনের ‘অমৃত’ রিলে লং রেঞ্জ পেট্রোল (এলআরপি) শনিবার ইন্দো-তিব্বত বর্ডার পুলিশ (আইটিবিপি) তেজপুর ক্যাম্পে পৌঁছেছে। কমান্ড্যান্ট আইবি ঝা এবং কমান্ড্যান্ট ডঃ দীপক পান্ডে এই রিলে টহলকে একটি দুর্দান্ত স্বাগত জানান।

আইটিবিপি-র মুখপাত্র বিবেক পান্ডে বলেন, এই ঐতিহাসিক টহল স্বাধীনতার ৭৫ তম বার্ষিকী ও আজাদি কা অমৃত মহোৎসব অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত হচ্ছে। ভারত-চিন সীমান্ত এলাকায় ৭৫৭৫ কিলোমিটার দূরত্ব কভার করবে। এই এলআরপি লাদাখ, হিমাচল প্রদেশ, চণ্ডীগড়, হরিয়ানা, উত্তরাখণ্ড, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, সিকিম, আসাম এবং অরুণাচল প্রদেশের মধ্য দিয়ে যাচ্ছে। ইন্দো-তিব্বত বর্ডার পুলিশ ফোর্সের এই টহল সফরকে পুরো রুটে স্থানীয় জনগণ এবং অসামরিক প্রশাসনের পক্ষ থেকে উষ্ণভাবে স্বাগত জানানো হচ্ছে।
দলের নেতৃত্বে রয়েছেন ডেপুটি ইন্সপেক্টর জেনারেল গিরিশ চন্দ্র পুরোহিত। তিনি পূর্ণ সম্মানের সঙ্গে এই টহলের পতাকা পরবর্তী দলের হাতে তুলে দেবেন। অনুষ্ঠানে বক্তৃতা করতে গিয়ে ডেপুটি ইন্সপেক্টর জেনারেল গিরিশ চন্দ্র পুরোহিত বলেন, কারাকোরাম পাস থেকে জাচেপ-লা, অরুণাচল প্রদেশ পর্যন্ত এই টহল জনসাধারণকে সংযুক্ত করার এবং জাতীয় সংহতির মূল্যবোধ জাগ্রত করার একটি প্রচেষ্টা। এটা আমাদের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে।

Releated Posts

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026

রাজস্থানের পুরভোটে ৩৬ বছরের দখল হারাল বিজেপি, অজমেরে ‘কিংমেকার’ নির্দলরা

জয়পুর, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের অজমের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি আসন দখল করল কংগ্রেস। ৮০টি ওয়ার্ডের মধ্যে…

ByByNews Desk Sep 14, 2026

স্বীকৃতিহীন হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তে রাজ্যকে সতর্ক করল কাউন্সিল

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যজুড়ে স্বীকৃতিহীন একাধিক হোমিওপ্যাথি ও বায়োকেমিস্ট্রি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top