News Flash

  • Home
  • দিনের খবর
  • ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে কলকাতায়, এবার মৃত্যু বাগবাজারের এক মহিলার
Image

ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে কলকাতায়, এবার মৃত্যু বাগবাজারের এক মহিলার

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (হি.স.): কলকাতায় ডেঙ্গুর প্রকোপ ক্রমশ বেড়েই চলেছে। মশাবাহিত এই রোগে কলকাতায় প্রাণ হারালেন আরও একজন। এবার উত্তর কলকাতার বাগবাজারের বাসিন্দা এক মহিলার মৃত্যু হয়েছে, নার্সিংহোমে চিকিৎসা চলছিল তাঁর। ওই মহিলার মৃত্যুর শংসাপত্রে ডেঙ্গি ও মাল্টি অর্গান ফেলিওরের উল্লেখ রয়েছে। এর আগে হাওড়া-হুগলিতেও ডেঙ্গি আক্রান্তের মৃত্যুর ঘটনা ঘটেছে।

পুজোর আগে কলকাতায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। এই নিয়ে কলকাতায় ৭ জনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে, আর মঙ্গলবার পর্যন্ত রাজ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৪ জনের। এতদিন দক্ষিণ কলকাতাতেই ডেঙ্গুর প্রকোপ দেখা যাচ্ছিল। এবার মৃত্যুর ঘটনা ঘটল উত্তরেও। মৃতের নাম মলিনা দাস। ৩৮ বছরের ওই মহিলা বাগবাজারে, ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। তিনি ভর্তি ছিলেন একটি নার্সিংহোমে। তাঁর ডেথ সার্টিফিকেটে ডেঙ্গি ও মাল্টি অর্গান ফেলিওরের উল্লেখ করা হয়েছে।
মৃতের পরিবার সূত্রে খবর, ডেঙ্গি আক্রান্ত হয়ে বেশ কিছুদিন আর জি কর হাসপাতালে চিকিত্‍সাধীন ছিলেন মহিলা। তারপরে তাঁর অবস্থার অবনতি হওয়ায় আইসিইউ-র প্রয়োজন পড়ে। তখন তাঁকে ভর্তি করা হয় বাগবাজারের ওই নার্সিংহোমে। সেখানেই সোমবার গভীর রাতে মৃত্যু হয় রোগীর।

Releated Posts

গ্রেটার নয়ডায় বাসে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু, শোকপ্রকাশ রাষ্ট্রপতি মুর্মু ও উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণনের

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় যমুনা এক্সপ্রেসওয়েতে ডাবল-ডেকার বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর ঘটনায় গভীর…

ByByNews Desk Sep 24, 2026

‘কোনও প্রমাণ নেই’: নির্বাচন কমিশনারদের আপত্তির রিপোর্ট নিয়ে প্রশ্ন দিলীপ ঘোষের

নিউ টাউন, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): গত ১০ মাসে নির্বাচন কমিশনের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে দুই নির্বাচন কমিশনার লিখিতভাবে আপত্তি…

ByByNews Desk Sep 24, 2026

আইআইটি বম্বের পড়ুয়া সাহিলের পরিবারের সঙ্গে কথা রাহুল গান্ধীর, ন্যায়বিচারে পাশে থাকার আশ্বাস

মুম্বই, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): আইআইটি বম্বের পড়ুয়া সাহিল ওয়াকোড়ের পরিবারের সঙ্গে ফোনে কথা বলে ন্যায়বিচারের দাবিতে তাঁদের পাশে…

ByByNews Desk Sep 24, 2026

নন্দীগ্রাম উপনির্বাচন: বিজেপি প্রার্থীর হলফনামা চ্যালেঞ্জ করে হাইকোর্টে কংগ্রেস

কলকাতা, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী হাসিরানি রথের নির্বাচনী হলফনামায় বয়স ও শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত…

ByByNews Desk Sep 23, 2026
Scroll to Top