News Flash

Image

গুয়াহাটি রেলস্টেশনে উদ্ধার দুই নাবালিকা

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (হি.স.) : গুয়াহাটি রেলওয়ে স্টেশন থেকে দুই নাবালিকাকে উদ্ধার করেছে ওদালবাক্ৰা পুলিশ।

আজ মঙ্গলবার পুলিশ সূত্রের খবরে জানা গেছে, দিশপুর থানার অন্তৰ্গত ওদালবাক্ৰা ফাঁড়ি পুলিশের এক দল গতকাল সোমবার রাতে গভর্নমেন্ট রেলওয়ে পুলিশের সহায়তায় রেলওয়ে স্টেশন থেকে উদ্ধার করেছে দুই নাবালিকাকে। তাদের বহিঃরাজ্যে পাচারের জন্য কোনও দালাল নিয়ে এসেছিল। উদ্ধারকৃত দুই নাবালিকাকে হায়াত হাসপাতালে নিয়ে স্বাস্থ্য পরীক্ষা করার পর একটি বেসরকারি শিশুগৃহের তত্ত্বাবধানে রাখা হয়েছে।

পুলিশ জানিয়েছে, তাদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে উভয়ের বাবা-মা তথা অভিভাবকের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। ঘটনা সম্পর্কে একটি এফআইআর দায়ের হয়েছে। মানবদেহ পাচারকারীর সন্ধানে পুলিশ অভিযান শুরু করেছে।

Releated Posts

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top