News Flash

  • Home
  • খেলা
  • প্রশান্ত, রজনীর জোড়া গোল, আমরা ক’জনাকে হারালো স্যাগ
Image

প্রশান্ত, রজনীর জোড়া গোল, আমরা ক’জনাকে হারালো স্যাগ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৩ সেপ্টেম্বর।। টানা জয় সাই স্যাগের। তাও আমরা ক’জনাকে ছয় গোলের বিশাল ব্যবধানে হারিয়ে‌। সাই স্যাগ দুর্দান্ত জয় পেয়েছে। দুটি করে গোল করেছে প্রশান্ত রিয়াং ও রজনীকান্ত ত্রিপুরা। এছাড়া, অনিল সাধন জমাতিয়া ও দীনেশ জমাতিয়া একটি করে গোল করেছে। পর পর দুই ম্যাচে জয় ছিনিয়ে সাই স্যাগ এখন গ্রুপ লীগের পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এসেছে। প্রথমার্ধে বিজয়ী দল ২-০ গোলে এগিয়ে ছিল। নরসিংগড়ের পঞ্চায়েত গ্রাউন্ডে টিএফএ-র ঘরোয়া সি-ডিভিশন লিগ ফুটবলের সপ্তম ম্যাচ। সাই স্যাগ ও আমরা ক’জনার খেলা শুরু থেকেই প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ মনে হয়েছিল। কেননা দু’দলই নিজেদের প্রথম ম্যাচে জয়ের স্বাদ নিয়ে অভিযান শুরু করেছিল। কিন্তু ১৫ মিনিটের খেলা হতে না হতেই ম্যাচ ক্রমশ একদিকে হেলে পড়ে। দর্শকরা একতরফা ম্যাচের গন্ধ পেয়ে যায়। কার্যত ফলাফলও তাই হলো। ১৭ মিনিটের মাথায় অনিল সাধন জমাতিয়ার গোলে সাই স্যাগ লিড পায়। ৩৫ মিনিটের মাথায় প্রশান্ত রিয়াং একটি গোল করে ব্যবধান বাড়িয়ে তোলে। দ্বিতীয়ার্ধ শুরুতেই দীনেশ জামাতিয়ার গোল এবং ৪৭ মিনিটে রজনীকান্ত ত্রিপুরার গোলে সাই স্যাগ ক্রমশঃ আমরা ক’জনাকে চেপে ধরে। গোল পরিশোধ দূর অস্ত, আমরা ক’জনার ছেলেরা তেমন প্রতিরোধ গড়তে পারেনি। খেলার ৬৩ ও ৬৭ মিনিটের মাথায় যথাক্রমে প্রশান্ত রিয়াং ও রজনীকান্ত ত্রিপুরা নিজেদের দ্বিতীয় গোল দুটি করলে চূড়ান্ত ব্যবধান ৬-০ হয়। অতঃপর আমরা ক’জনা কিছুটা প্রতিরোধ গড়ে তুললে, সাই স্যাগও গোল দেওয়া থেকে ক্ষান্ত হয়। মাঝে কিন্তু রেফারি বিজয়ী সাই স্যাগের দু’জনকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। প্রথম ম্যাচে ভারতরত্ন এবং আজ আমরা ক’জনাকে হারিয়ে সাই স্যাগ দুই ম্যাচ থেকে ছয় পয়েন্ট পেয়ে আপাতত পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে। আজ ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি পল্লব চক্রবর্তী, সুশান্ত দাস, হরি শর্মা ও তাপসী পাল। দিনের খেলা: এনএসআরসিসি বনাম আনন্দ ভবন, বিকেল তিনটায় নরসিংগড়ে পঞ্চায়েত গ্রাউন্ডে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top