News Flash

  • Home
  • দেশ
  • সুশীল সমাজের সহায়তায় মানুষের মধ্যে সমুদ্র স্বচ্ছতার চেতনা জাগ্রত করার কাজ করছে সরকার : জিতেন্দ্র সিং
Image

সুশীল সমাজের সহায়তায় মানুষের মধ্যে সমুদ্র স্বচ্ছতার চেতনা জাগ্রত করার কাজ করছে সরকার : জিতেন্দ্র সিং

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (হি.স.): আগামী ১৭ সেপ্টেম্বর আন্তর্জাতিক উপকূল পরিচ্ছন্নতা দিবসে বৃহত্তর স্বচ্ছতা অভিযানের জন্য প্রস্তুতি নিচ্ছে কেন্দ্রীয় সরকার। জানালেন কেন্দ্রীয় ভূ-বিজ্ঞান মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং। চলতি বছরের ৫ জুলাই থেকে শুরু হওয়া ৭৫ দিন ব্যাপী “স্বচ্ছ সাগর, সুরক্ষিত সাগর” অভিযানও শেষ হবে ওই দিন।

মঙ্গলবার নতুন দিল্লিতে একটি সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় ভূ বিজ্ঞান মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং বলেছেন, সুশীল সমাজের সহায়তায় জনগণের মধ্যে সমুদ্র স্বচ্ছতার চেতনাকে জাগ্রত করার জন্য কাজ করছে সরকার। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বলেন, আগামী ১৭ সেপ্টেম্বর উপকূলীয় পরিচ্ছন্নতা অভিযান সমগ্র দেশের ৭৫টি সৈকতে প্রতি কিলোমিটারে ৭৫ জন স্বেচ্ছাসেবককে নিয়ে পরিচালিত হবে।

Releated Posts

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026

শ্রীরামপুরে মমতার শুক্রবারের সভায় শর্তসাপেক্ষে অনুমতি কলকাতা হাইকোর্টের

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): হুগলির শ্রীরামপুরে শুক্রবার তৃণমূল কংগ্রেসের আয়োজিত রাজনৈতিক কর্মসূচিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় শর্তসাপেক্ষে…

ByByNews Desk Sep 10, 2026

সিএমআরএল-এক্সালজিক মামলা: বিজয়ন-সহ অন্যদের বিরুদ্ধে ভিজিল্যান্স তদন্ত নিয়ে আইনি মতামত চাইছে কেরল সরকার

তিরুবনন্তপুরম, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): সিএমআরএল-এক্সালজিক মামলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-সহ কয়েকজনের বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়েরের জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেট…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top