News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • পুজোর আগে উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গু, পুরসভার সাফাই কর্মী ও অফিসারদের ছুটি বাতিল
Image

পুজোর আগে উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গু, পুরসভার সাফাই কর্মী ও অফিসারদের ছুটি বাতিল

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (হি.স.): পুজোর আগে রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও ছড়াচ্ছে মশাবাহিত এই রোগ। এখনও পর্যন্ত রাজ্যে ১২ জনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে, কলকাতাতেই মৃতের সংখ্যা ৬। শহর কিংবা জেলাতে পরিস্থিতি বেশ উদ্বেগজনক। সেই কথা মাথায় রেখে রাজ্যের ১২৬ পুরসভা ও পুরনিগমে সরকারি সাফাই কর্মীদের পুজোর ছুটি বাতিল করা হয়েছে।

মঙ্গলবার রাজ্যের পুর নগরোন্নয়ন দফতরের সচিব বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে সেই কথা। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যম্ত পুজোর ছুটি বাতিল বলে নির্দেশিকায় জানানো হয়েছে। সেই নির্দেশিকায় আরও বলা হয়েছে, সাফাই ও ডেঙ্গু রোধে যে অফিসার ও কর্মীরা দায়িত্বে থাকেন তাঁদেরও ছুটি বাতিল করা হয়েছে।

Releated Posts

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026

ভগওয়া, সাধুসন্ত ও ভগবান রামের অবমাননা জঘন্য অপরাধ: বাবা রামদেব

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ভগওয়া (গেরুয়া), সাধুসন্ত, ভগবান রাম বা সনাতন ধর্মের ঐতিহ্যের কোনও অংশের অবমাননা অত্যন্ত আপত্তিকর…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top