News Flash

Image

দশহেরার আগেই ডিএ বাড়াতে পারে কেন্দ্র

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (হি.স.) : দেশজুড়ে উৎসবের মরসুমে মধ্যে মহার্ঘ ভাতা (ডিএ) বৃদ্ধির অপেক্ষায় থাকা লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগী । তবে খুব শীঘ্রই সুখবর পেতে চলেছেন তাঁরা ।তবে দশেরার আগেই এবিষয়ে ঘোষণা করতে পারে।এক রিপোর্ট অনুযায়ী, নবরাত্রির শুভ উপলক্ষে মোদী সরকার তাদের কর্মী ও পেনশনভোগীদের বড় উপহার দিতে পারে। কেন্দ্রীয় সরকার প্রতি ৬ মাস অন্তর ডিএ বাড়ানোর কথা ঘোষণা করে, যা মুদ্রাস্ফীতির তুলনায় পেনশনভোগীদের পেনশনভোগীদের স্বস্তি দিতে বাড়ানো হয়। মনে করা হচ্ছে, আগামী ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত হতে চলা মন্ত্রিসভার আসন্ন বৈঠকেই ডিএ নিয়ে সিলমোহর পড়তে পারে।

সূত্রের খবর, খুচরো মুদ্রাস্ফীতির যে হার বেশি, তাতে এ বার মুদ্রাস্ফীতি ভাতা ৪ শতাংশ বাড়াতে পারে সরকার। এর পর ডিএ বেড়ে হবে ৩৮ শতাংশ। এর আগে ২০২২ সালের মার্চ মাসে সরকার ডিএ বাড়ানোর কথা ঘোষণা করেছিল, তারপর তা ৩ শতাংশ বাড়ানো হয়। এর পর ৩১ শতাংশ থেকে বাড়িয়ে ৩৪ শতাংশ করা হয় ডিএ। এ বার চড়া মুদ্রাস্ফীতির হারের কারণে ডিএ-ও আরও বাড়তে পারে।

সরকার যদি সেপ্টেম্বরে ডিএ বাড়ানোর কথা ঘোষণা করে, তবে সম্ভবত অক্টোবরে আসা বেতনে এই পরিমাণ বৃদ্ধি পাবে, বাকি মাসের জন্য বকেয়া পরিশোধ করা হবে। এর ফলে ৪৭ লক্ষ কেন্দ্রীয় কর্মী এবং ৬৮ লক্ষ পেনশনভোগী উপকৃত হবেন। কর্মীদের বেতনক্রম অনুযায়ী ডিএ বাড়ানো হয়। মূল বেতন যত বেশি হবে, তার মহার্ঘ ভাতা তত বাড়বে।–

Releated Posts

শুধু ভারতের জন্য নয়, বিশ্বের জন্যও উদ্ভাবন করুন: পড়ুয়াদের প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): শুধু দেশের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের কাজে লাগবে এমন সমাধান ও প্রযুক্তি উদ্ভাবনের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ব্যাহত বিমান পরিষেবা

রাঁচি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গত চার দিন ধরে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

কেরলের মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের মামলায় সাংবাদিক আন্তো অগাস্টিনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

তিরুবনন্তপুরম, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) :কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীসনকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্য এবং একটি কথিত বিয়ে সংক্রান্ত…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এফওয়াই২৭-তে বাস্তবায়নকেন্দ্রিক পর্যায়ে ভারতের সড়ক ক্ষেত্র, বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাজ্যগুলির: রিপোর্ট

মুম্বই, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সড়ক পরিকাঠামো সম্প্রসারণ গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও ২০২৬-২৭ অর্থবর্ষে এই ক্ষেত্র…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top