News Flash

Image

গুণোৎসবের ফলাফলে সবার নীচে ডিমা হাসাও জেলা

হাফলং (অসম), ১০ সেপ্টেম্বর (হি.স.) : রাজ্যের বিদ্যালয়গুলির মান নিরুপণে অনুষ্ঠিত গুণোৎসবে ডিমা হাসাও জেলার শোচনীয় ফলাফল। জেলাওয়াড়ি হিসাবে গুণোৎসবে ৩৩ নম্বর স্থান পেয়েছে ডিমা হাসাও। গুণোৎসবের ফলাফলের তালিকায় নীচের দিক থেকে প্রথম ডিমা হাসাও জেলা।

রাজ্যের মোট ৩৩টি জেলার মধ্যে ডিমা হাসাও জেলার স্থান সবার নীচে অর্থাৎ ৩৩ নম্বর। শিক্ষার গুণগত মান দেখতেই গুণোৎসব অনুষ্ঠিত হয়। তবে গুণোৎসবে সর্বনিম্ন স্থান দখলকারী ডিমা হাসাওয়ে শিক্ষার মান যে তলানিতে গিয়ে ঠেকেছে তা ফলাফলে স্পষ্ট।

এবারের হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষায় পাশের হারে ডিমা হাসাও ছিল দ্বিতীয় স্থানে। কিন্তু ডিমা হাসাও জেলার গুণোৎসবের ফলাফল হতাশাজনক। আসলে পাহাড়ি জেলার প্রাথমিক স্তর থেকে শিক্ষার মানদণ্ড নিয়ে ব্যাপক অভিযোগ রয়েছে। শিক্ষার মান্নোয়নে যখন রাজ্য সরকার ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেছে, সে সময় পাহাড়ি এই জেলার শিক্ষা ব্যবস্থা যে তলানিতে গিয়ে ঠেকেছে তার স্পষ্ট উদাহরণ হচ্ছে এবারের গুণোৎসবের ফলাফল।

উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদ ডিমা হাসাও জেলার শিক্ষা ব্যবস্থার মানদণ্ড বৃদ্ধি করতে ব্যাপক পদক্ষেপ গ্রহণ করার পরও শিক্ষার মানদণ্ড যে তিমিরে ছিল সেখানেই রয়ে গেছে। ডিমা হাসাও জেলার গ্রামাঞ্চলে সরকারি বিদ্যালয়গুলিতে শিক্ষা ব্যবস্থা অত্যন্ত শোচনীয়। কারণ গ্রামঞ্চলে বিদ্যালয়গুলিতে প্রায় সময়ই শিক্ষক-শিক্ষিকারা অনুপস্থিত থাকেন, এই অভিযোগ সর্বকালের। যার দরুন ডিমা হাসাও জেলার গ্রামঞ্চলের শিক্ষার মানদণ্ডের করুণ অবস্থা।

Releated Posts

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top