News Flash

  • Home
  • দিনের খবর
  • Death:স্নান করতে নেমে দামোদরে তলিয়ে মৃত্যু ইঞ্জিনিয়ারিং ছাত্রের
Image

Death:স্নান করতে নেমে দামোদরে তলিয়ে মৃত্যু ইঞ্জিনিয়ারিং ছাত্রের

দুর্গাপুর, ১০ সেপ্টম্বর (হি.স.) : দামোদরে স্নান করতে নেমে জলে তলিয়ে মৃত্যু হল ইঞ্জিনিয়ারিং ছাত্রের। শনিবার সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দুর্গাপুর ব্যারেজের নীম্নবর্তী এলাকায়। খবর পেয়ে বড়জোড়া থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম শুভম সান্তম রাজু (২২) তেলেঙ্গানায় বাড়ি । দুর্গাপুর ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি) বি টেক তৃতীয় বর্ষের ছাত্র। ঘটনায় জানা গেছে, এদিন সকালে কলেজের ছয় ছাত্র স্নান করতে গিয়েছিল দুর্গাপুর ব্যারেজে। যার মধ্যে স্নান করতে নামে তিন জন। তাদের মধ্যে বি টেক তৃতীয় বর্ষের ছাত্র শুভম সান্তম রাজু তলিয়ে যায়। তাকে বাঁচানোর চেষ্টা করে দুই ছাত্র। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বড়জোড়া থানার পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা দল। ঘন্টাখানেকের চেষ্টায় তার দেহ উদ্ধার করে এলাকার বিপর্যয় মোকাবিলা দল। সেখান থেকে বাঁকুড়া মেডিক্যাল কলেজে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। যদিও ঘটনায় মুখ খুলতে চায় নি এনআইটি কর্তৃপক্ষ।

উল্লেখ্য, গত ২০২০ সালের ২৭ জুলাই শিবের মাথায় জল ঢালতে দামোদরে জল আনতে গিয়েছিল দামোদরের অন্ডালের কুঠিরডাঙা এলাকায়। নদীতে জল তুলতে গিয়ে স্রোতের টানে তলিয়ে যায় চার পড়ুয়া। খবর পেয়ে উদ্ধার কাজে নামে এনডিআরএফ ও সিভিল ডিফেন্সের প্রতিনিধি দল। সকলে দুর্গাপুর গোপালমাঠের বাসিন্দা ছিল। গ্রামেরই চার মেধাবী পড়ুয়ার একসঙ্গে তলিয়ে যাওয়ায় শোকের ছায়া নেমে আসে। তারপর এদিন আবারও দামোদরে তলিয়ে মৃত্যু হল এক ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026

রাজস্থানের পুরভোটে ৩৬ বছরের দখল হারাল বিজেপি, অজমেরে ‘কিংমেকার’ নির্দলরা

জয়পুর, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের অজমের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি আসন দখল করল কংগ্রেস। ৮০টি ওয়ার্ডের মধ্যে…

ByByNews Desk Sep 14, 2026

স্বীকৃতিহীন হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তে রাজ্যকে সতর্ক করল কাউন্সিল

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যজুড়ে স্বীকৃতিহীন একাধিক হোমিওপ্যাথি ও বায়োকেমিস্ট্রি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top