News Flash

  • Home
  • দিনের খবর
  • Kolkata:আসন ভরাতে সোমবার ফের পোর্টাল খুলবে কলেজ-বিশ্ববিদ্যালয়গুলি
Image

Kolkata:আসন ভরাতে সোমবার ফের পোর্টাল খুলবে কলেজ-বিশ্ববিদ্যালয়গুলি

কলকাতা, ১০ সেপ্টেম্বর (হি. স.): পেরিয়ে গিয়েছে স্নাতক স্তরে ভর্তির নির্ধারিত সময়। তবুও রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়ে ফাঁকা পড়ে রয়েছে বহু আসন। তাই শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে আসন ভরাতে সোমবার পোর্টাল খুলতে পারবে কলেজ-বিশ্ববিদ্যালয়গুলি।
শনিবার রাজ্যের উচ্চশিক্ষা দফতর সূত্রে জানা যায়, ঠিক হয়েছে এমাসের ১২ থেকে ১৬ তারিখ পর্যন্ত চাইলে স্নাতক স্তরে ভর্তির জন্য আবার  ২৮ সেপ্টেম্বর পর্যন্ত ভর্তি প্রক্রিয়া চালানো যাবে। শিক্ষা দফতরের সাম্প্রতিক নির্দেশিকায় বলা হয়েছে,  স্নাতক স্তরে একাধিক প্রতিষ্ঠানের বহু আসন এখনও ফাঁকা পড়ে রয়েছে৷ আর সে কারণেই রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়গুলিকে পুনরায় ভর্তি প্রক্রিয়া চালু করা নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে, আগের নির্দেশিকা অনুযায়ী ভর্তি প্রক্রিয়া শেষে নতুন শিক্ষাবর্ষে স্নাতক স্তরের প্রথম সেমেস্টারের ক্লাস শুরু হওয়ার কথা ছিল আগামী ১৯ সেপ্টেম্বর থেকে। কিন্তু শিক্ষা দফতরের তরফে নতুন করে আবার ভর্তি প্রক্রিয়া শুরু করায়, ক্লাস শুরুর সেই তারিখ আরও পিছবে।
পুনরায় ফাঁকা আসনে ভর্তি প্রক্রিয়া শুরু হলে ক্লাস শুরু হতে বেশ খানিকটা দেরি হবে। এদিকে স্নাতকোত্তরের ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে ১ সেপ্টেম্বর থেকে। স্নাতকোত্তরে ভর্তির জন্য ১৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে পড়ুয়ারা।  স্নাতকোত্তর স্তরে আগামী ২১ অক্টোবরের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার কথা। ২১ তারিখে ভর্তি প্রক্রিয়া সম্পুর্ণ হলে ১ নভেম্বর থেকে স্নাতকোত্তরে নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে।

Releated Posts

এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার দুর্ঘটনার তদন্তে কোনও বিলম্ব নয়, সংসদে জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমান দুর্ঘটনার তদন্তে কোনও বিলম্ব হয়নি এবং নির্ধারিত…

ByByNews Desk Jul 27, 2026

জামিনের আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অতীন ঘোষকে গ্রেফতার নয়, নির্দেশ কলকাতা হাই কোর্টের

কলকাতা, ২৭ জুলাই (আইএএনএস): জমি দখলের অভিযোগে দায়ের হওয়া মামলায় প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক ও কলকাতা পুরসভার ডেপুটি…

ByByNews Desk Jul 27, 2026

জন্তর মন্তর মন্তব্যে মেহবুবা মুফতির ক্ষমা চাওয়া উচিত ছিল: ওমর আবদুল্লা

শ্রীনগর, ২৭ জুলাই (আইএএনএস): জন্তর মন্তরে ছাত্র আন্দোলন দমনে বলপ্রয়োগ নিয়ে করা মন্তব্যের জেরে পিপলস ডেমোক্র্যাটিক পার্টি (পিডিপি)-র…

ByByNews Desk Jul 27, 2026

মাদক পাচারকারীকে ধরতে গিয়ে গাড়ির ধাক্কা, হায়দরাবাদে আহত ৩ পুলিশকর্মী

হায়দরাবাদ, ২৭ জুলাই (আইএএনএস): মাদক পাচারবিরোধী অভিযানে গিয়ে এক সন্দেহভাজন মাদক পাচারকারীর গাড়ির ধাক্কায় তিন পুলিশকর্মী আহত হয়েছেন।…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top