News Flash

  • Home
  • প্রধান খবর
  • গণেশ মূর্তি বিসর্জনে মহারাষ্ট্রে ১৯ জনের মৃত্যু
Image

গণেশ মূর্তি বিসর্জনে মহারাষ্ট্রে ১৯ জনের মৃত্যু

মুম্বই, ১০ সেপ্টেম্বর ( হি.স.) : মহারাষ্ট্রের গণেশ মূর্তি বিসর্জনের বিভিন্ন ঘটনায় কমপক্ষে ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তাদের মধ্যে ১৪ জন ডুবে মারা গিয়েছে বলে শনিবার পুলিশ জানিয়েছে। গত ৩১ আগস্ট থেকে শুরু হওয়া ১০ দিনের গণেশ উত্সব শুক্রবার শেষ হয়েছে।

জানা গিয়েছে, ওয়ার্ধা জেলায় সাওয়াঙ্গিতে তিনজন ডুবে গিয়েছে। আর একজন দেবলিতে ডুবে গিয়েছেন। তিনি বলেন, যবতমাল জেলার একটি পুকুরে দুই ব্যক্তি মূর্তি বিসর্জন করতে গিয়ে ডুবে মারা গেছেন।
আহমেদনগর জেলায় সুপা এবং বেলভান্ডিতে পৃথক ঘটনায় ডুবে দুজনের মৃত্যু হয়েছে। তিনি বলেন, উত্তর মহারাষ্ট্রের জলগাঁও জেলায় আরও দুজন মারা গিয়েছেন। পুনের গ্রামীণ অংশ ধুলে, সাতারা এবং সোলাপুর শহরে প্রত্যেকে একজন মারা গিয়েছেন। তিনি বলেন, গণেশ বিসর্জনের সময় নাগপুর শহরের সাক্করদারা এলাকায় সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে।

থানেয় বৃষ্টির মধ্যে কোলবাদ এলাকায় একটি গণেশ প্যান্ডেলে একটি গাছ ধসে পড়ে ৫৫ বছর বয়সী এক মহিলা মারা গিয়েছেন। এই ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

Releated Posts

বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয়েছে মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা গোটা বিশ্বে প্রতিধ্বনিত হয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026

বঙ্গে তল্লাশি অভিযানে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা, গুরুতর জখম এএসআই

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বেআইনি জুয়ার আসরে তল্লাশি চালাতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া দেশি বোমায় গুরুতর…

ByByNews Desk Sep 14, 2026

ডিসেম্বর পর্যন্ত নেপালকে দিনে ১৮ ঘণ্টা বিদ্যুৎ দেবে ভারত

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালের জলবিদ্যুৎ প্রকল্পগুলির ব্যাপক ক্ষয়ক্ষতির পর দেশটির বিদ্যুৎ চাহিদা মেটাতে আগামী…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top