News Flash

  • Home
  • দিনের খবর
  • BSF Jawan:চ্যাংরাবান্ধা সীমান্তে গণেশ প্রতিমা বিসর্জনে শামিল বিএসএফ জওয়ানরা
Image

BSF Jawan:চ্যাংরাবান্ধা সীমান্তে গণেশ প্রতিমা বিসর্জনে শামিল বিএসএফ জওয়ানরা

চ্যাংরাবান্ধা, ৯ সেপ্টেম্বর (হি.স.) : কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা সীমান্তে গণেশ বিসর্জনে সীমান্তবাসীদের সঙ্গে শামিল হলেন বিএসএফ জওয়ানরাও। শুক্রবার সকালে বিসর্জনের শোভাযাত্রা বের হয়। সেটি চ্যাংরাবান্ধা সীমান্তের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। দূর থেকে বিসর্জনের শোভাযাত্রা দেখার জন্য কাঁটাতারের বেড়ার ওপারে দাঁড়িয়ে থাকলেন বাংলাদেশের মানুষজনও।

স্থানীয়রা প্রতি বছরই এই গণেশ বিসর্জনকে ঘিরে সীমান্তের ইমিগ্রেশন চেকপোস্ট এলাকায় দুই দেশের মানুষকে আনন্দে মেতে উঠতে দেখা যায়। এই সময় তাঁরা খুব কাছাকাছিও চলে আসেন। তবে তাঁদের অবস্থান থাকে কাঁটাতারের বেড়ার দুই পাশে।

এদিনও দুপুর নাগাদ ইমিগ্রেশন চেকপোস্ট এলাকা দিয়ে গণেশ বিসর্জনের শোভাযাত্রা যাবার সময় দূর থেকে হাত নাড়তে দেখা যায় ওপার বাংলার অনেক মানুষকে। পালটা হাত নেড়েছেন বেড়ার এপারে থাকা ভারতীয়রাও। এই উপলক্ষ্যে সীমান্তে বিএসএফের কড়া নজরদারি ব্যবস্থা ছিল। পাশাপাশি শোভাযাত্রাকে ঘিরে পুলিশের নিরাপত্তাও ছিল চোখে পড়ার মতো। এবারও ১১ ফুট উচ্চতার গণেশমূর্তি এই উৎসবের মূল আকর্ষণ ছিল। এত বড় উচ্চতার গণেশ মূর্তি দিয়ে উত্তরবঙ্গের আর কোথাও টানা দশদিন ধরে এই উৎসব হয় না বলেও উৎসব কমিটির তরফে দাবি করা হয়েছে।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top