News Flash

  • Home
  • খেলা
  • BCCI:জাদেজার উপর ক্ষুব্ধ বিসিসিআই !
Image

BCCI:জাদেজার উপর ক্ষুব্ধ বিসিসিআই !

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (হি.স.): রবীন্দ্র জাদেজাকে নিয়ে এ বার নতুন তথ্য সামনে এল। টিম ইন্ডিয়ার এই তারকা অলরাউন্ডারের উপর ক্ষুব্ধ বিসিসিআই। এশিয়া কাপের মাঝে হাঁটুতে চোট পেয়েছিলেন জাড্ডু। চোট এতটাই গুরুতর ছিল গত ৬ সেপ্টেম্বর তাঁর অস্ত্রোপচার করা হয়েছে। শোনা যাচ্ছে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারবেন না তিনি। সুত্র মারফত জানা গিয়েছে, টিম ইন্ডিয়ার অন্যতম সেরা অলরাউন্ডার যেভাবে চোট পেয়েছেন, তা নাকি একেবারেই ভালভাবে দেখছে না ভারতীয় বোর্ড। বিসিসিআই সূত্রের খবর, জাদেজা খেলার সময় বা অনুশীলন চলাকালীন চোট পাননি। তিনি চোট পেয়েছেন স্কি বোর্ডের উপর দাঁড়িয়ে নিজের মতো খেলতে খেলতে। যেটা অনুশীলনের অংশ ছিল না। তাতেই ক্ষুব্ধ ভারতীয় বোর্ড।

বোর্ডের এক কর্তা এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন,”জাদেজা চোট পেয়েছে স্কি বোর্ডের উপর দাঁড়িয়ে খেলতে খেলতে। দেহের ভারসাম্য হারিয়ে পড়ে যায়। তাতে এমনভাবে হাঁটুটা বেঁকে যায় যে, অস্ত্রোপচার করতে হল। এটা একেবারেই অনুশীলনের অংশ ছিল না। আর একেবারেই অপ্রয়োজনীয় ছিল।” পুরো ঘটনায় কোচ রাহুল দ্রাবিড়ের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন বোর্ডের ওই কর্তা। তিনি বলছেন,”আশ্চর্যের বিষয় হল, এই গোটা পর্বে কোচ রাহুল দ্রাবিড় আগের মতোই শান্ত ছিলেন। এক্ষেত্রে দ্রাবিড় পুরো প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলবেন, সেটাই প্রত্যাশিত ছিল। কিন্তু সেটা হয়নি।”

উল্লেখ্য, চোটের জন্য এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচগুলিতেই খেলা হয়নি টিম ইন্ডিয়ার অল-রাউন্ডারের। টি-২০ বিশ্বকাপেও দলে ফেরা হচ্ছে না তাঁর। জাদেজা না থাকলে ভারতীয় দল যে কতটা সমস্যায় পড়ে যায়, সেটা এশিয়া কাপে পাকিস্তান এবং শ্রীলঙ্কা ম্যাচে বোঝা গিয়েছে। বিশ্বকাপে তাঁর না থাকা মানে এই মেগা টুর্নামেন্টে নামার আগে দলের টিম কম্বিনেশন নিয়ে নতুন করে ভাবতে হবে কোচ দ্রাবিড় এবং অধিনায়ক রোহিত শর্মাকে । কোচ রাহুল দ্রাবিড় অবশ্য তাঁকে বিশ্বকাপে পাওয়ার ব্যাপারে আশাবাদী ছিলেন।

কিন্তু ওই বিসিসিআই আধিকারিক নিশ্চিত করেই জানিয়ে দিয়েছেন, জাদেজার টি-২০ বিশ্বকাপে যাওয়া হচ্ছে না। তাঁর অস্ত্রোপচার হয়েছে। কতদিন বাদে তিনি মাঠে ফিরতে পারবেন, সেটা এখনও বলা যাচ্ছে না। তাঁকে অনির্দিষ্টকালের জন্য বিশ্রামে যেতে হতে পারে। সেক্ষেত্রে ভারত বিশ্বকাপে কী কম্বিনেশনে খেলে সেটাই দেখার।-

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top