News Flash

  • Home
  • খেলা
  • Tripura:এস.এম কাপ ফুটবলে ঝাড়খন্ডের কাছে হেরে পিছিয়ে ত্রিপুরার এস.ডি.এম
Image

Tripura:এস.এম কাপ ফুটবলে ঝাড়খন্ডের কাছে হেরে পিছিয়ে ত্রিপুরার এস.ডি.এম

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ সেপ্টেম্বর।। ছিটকে গেলো ত্রিপুরার সেরা জম্পুইজলার সুধন্ব্য দেববর্মা স্কুল। ঝাড়খন্ডের বিরুদ্ধে পরাজিত হয়ে। দিল্লিতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-‌১৪ সুব্রত মুখার্জি কাপ ফুটবল প্রতিযোগিতায়। দেশের রাজধানীর ড:‌ বি আর আম্বেদকর স্টেডিয়ামে বৃহস্পতিবার সুধন্ব্য দেববর্মা স্কুল ০-‌৫ গোলে বিধ্বস্ত হয় ঝাড়খন্ডের বিরুদ্ধে। মূলত পর পর দুদিন ম্যাচ খেলার ধকল নিতে পারলো না জম্পুইজলার ফুটবলাররা। এদিন যেনও শরীরই চলছিলো না কিষান দেববর্মাদের। প্রথমার্ধেই ত্রিপুরা পিছিয়ে যায় ০-‌৩ গোলে। দ্বিতীয়ার্ধে হজম করে আরও দুটি গোল। আসরের প্রথম ম্যাচে আর্মি বয়েজ দলের বিরুদ্ধে বড় ব্যবধানে জয় পেয়ে যে প্রত্যাশা জাগিয়েছিলো, এদিন তার ছিটেফোটাও খেলতে পারেনি। খেলা শেষে হতাশ সুধন্ব্যর কোচ সুবোধ দেববর্মা দিল্লি থেকে টেলিফোনে বলেন,”‘‌সিং ভেঙ্গে বাছুর বানিয়ে’ আমাদের বিরুদ্ধে খেলিয়েছে বিপক্ষ দল। এখানেই পিছিয়ে পড়েছি আমরা। বিপক্ষ দলের ফুটবলারদের গতি আমাদের থেকে বেশী না হলেও শক্তিতে আমাদের থেকে এগিয়ে ছিলো। এখানেই পিছিয়ে পড়েছি আমরা‌”। এদিন পরাজিত হওয়ায় আসর থেকে ছিটকে গেলো জম্পুইজলার সুধন্ব্য দেববর্মা স্কুল।‌ 

Releated Posts

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026

হকি দলের জার্সির রং বদলের সিদ্ধান্তে বোর্ডের সঙ্গে আলোচনা হয়নি: দিলীপ তিরকি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের জাতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির পরিবর্তে আসন্ন এফআইএইচ হকি বিশ্বকাপে গেরুয়া রঙের…

ByByNews Desk Jul 31, 2026

অ্যাথলেটিক্সকে বিদায় জানালেন এশিয়ান গেমসে সোনা জয়ী ভারতের প্রথম হেপ্টাথলিট স্বপ্না বর্মণ

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): চোট-আঘাতের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের ইতি টেনে অ্যাথলেটিক্স থেকে অবসরের ঘোষণা করলেন এশিয়ান গেমসে হেপ্টাথলনে…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top