News Flash

  • Home
  • দেশ
  • Mamata Banerjee:মন কি বাত‘ ’মন কি ব্যথা’ হয়ে যাবে, কটাক্ষ মমতার
Image

Mamata Banerjee:মন কি বাত‘ ’মন কি ব্যথা’ হয়ে যাবে, কটাক্ষ মমতার

কলকাতা, ৮ সেপ্টেম্বর ( হি.স.) : পঞ্চায়েত ভোটের আগে নেতাজি ইন্ডোরে দলীয় কর্মসূচিতে দলকে চাঙ্গা করার জন্য ‘ভোকাল টনিক’ দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বিরোধী দলগুলিকেও এদিন জোরদার কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী।

কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরাসরি পশ্চিমবঙ্গকে অপমান করার অভিযোগ তুলেছেন তিনি। প্রতি সপ্তাহে নিজের মনের কথা দেশবাসীর সঙ্গে ভাগ করার জন্য নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’ অনুষ্ঠানের নাম টেনে এনে কটাক্ষ করেন মমতা।এদিন সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে গর্জে ওঠেন তৃণমূলনেত্রী। ‘মন কি বাত’-কে কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, ‘মন কি বাত মনের ব্যথায় পরিণত হবে’। নাম না করে মোদীর বিরুদ্ধে সুর চড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন, ‘মনে ব্যথা হয় না’? মমতার কটাক্ষ, ‘বিজেপি আমাদের ভয় দেখানোর চেষ্টা করবেন না। যতই সিবিআই, ইডি কাঁচির চেষ্টা করো। কিছু হবে না। যত কাটবে, আমরা ততই বাড়ব। আমরা শক্তিশালী হব।’

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে বিজেপি নিজেদের কথায় চালনা করছে বলেও এদিন ইঙ্গিত করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার কটাক্ষ, ‘কাল মলয়, পরশু ববি, তারপর চন্দ্রিমা। অভিষেকের বাচ্চাও দু’বার ঘুরে এসেছে সিবিআই অফিস থেকে।রাজনীতিতে লড়াই করো, আমরা আছি। ২০২১ কি করতে বাকি রেখেছো। জগাই মাধাই গদাই, এবার হবে বাই বাই। ভেবেছে স্ট্রং নেতাদের গ্রেফতার করালে, বাকি কর্মীরা ভয় পেয়ে যাবে। কিন্তু জেনে রাখো নিহত সিংহের চেয়ে, আহত সিংহ অনেক ভয়ংকর।’

Releated Posts

উচ্ছেদ অভিযান বন্ধের দাবি জামাত-ই-ইসলামি হিন্দের, উদ্বেগ রাজ্যসভা নির্বাচন ও পশ্চিমবঙ্গ পরিস্থিতি নিয়েও

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্তে চলা উচ্ছেদ ও ভাঙচুর অভিযান, মার্কিন যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি, রাজ্যসভা নির্বাচনের…

ByByNews Desk Jun 16, 2026

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Jun 16, 2026

২০২৭ বিধানসভা ভোটের আগে ওবিসি ভোটব্যাঙ্কে জোর বিএসপির, ২০০৭ সালের সামাজিক সমীকরণ ফেরানোর ডাক মায়াবতীর

লখনউ, ১৬ জুন (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে অন্যান্য অনগ্রসর শ্রেণি (ওবিসি)…

ByByNews Desk Jun 16, 2026

কুণাল ঘোষের উপর ডিম ছোড়ার ঘটনায় বিজেপিকে নিশানা সৌগত রায়ের, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কেউ যাক, তা চায় না বিজেপির গুন্ডারা’

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): কলকাতার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী-র বাসভবনের বাইরে তৃণমূল কংগ্রেস বিধায়ক কুনাল ঘোষ-এর উপর…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top