News Flash

  • Home
  • খেলা
  • Sports:প্রশান্তের হ্যাট্রিক, জয়ী সাই-স্যাগ স্কাইলার্ক, আনন্দ ভবনের ম্যাচ শুক্রবার
Image

Sports:প্রশান্তের হ্যাট্রিক, জয়ী সাই-স্যাগ স্কাইলার্ক, আনন্দ ভবনের ম্যাচ শুক্রবার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ সেপ্টেম্বর।। দারুন হ্যাট্রিক, দুর্দান্ত জয়। এককথায়, জয় দিয়ে লীগ সূচনা সাই-স্যাগের। হারিয়েছে ভারতরত্ন সংঘকে। তাও ৩-১ গোলের ব্যবধানে। গোল তিনটির ক্রেডিট একজনের দখলেই। সাই-স্যাগের প্রশান্ত রিয়াং । লীগে নিজেদের প্রথম ম্যাচে নেমে হ্যাটট্রিক পাওয়ার আনন্দটাই আলাদা। প্রথমার্ধে বিজয়ী দল ২-১ গোলে এগিয়েছিল। টিএফএ আয়োজিত ঘরোয়া তৃতীয় ডিভিশন ক্লাব লীগ ফুটবলের দ্বিতীয় ম্যাচে সাই-স্যাগ ৩-১ গোলের ব্যবধানে ভারতরত্ন সংঘকে পরাজিত করেছে। এই জয়ের সুবাদে সাই-স্যাগ ৩ পয়েন্ট অর্জন করে করে নিয়েছে। পাঁচদলীয় গ্রুপ বি-তে সাই-স্যাগই এখন পয়েন্ট তালিকার শীর্ষে। খেলার ১৫ মিনিটের মাথায় প্রথম গোল প্রশান্ত রিয়াংয়ের পা থেকে। ১৩ মিনিট বাদে প্রশান্ত আরও একটি গোল করে দলকে এগিয়ে দেয়। দ্বিতীয়ার্ধে ভারতরত্ন সংঘের মঙ্গল সিং দেববর্মা একটি গোল করে ব্যবধান কমিয়ে আনে। খেলার শেষ সময়ে ৭৮ মিনিটের মাথায় স্ট্রাইকার প্রশান্ত আরও একটি গোল করে নিজের হ্যাটট্রিক যেমন করে নেয়, তেমনি দলকে ৩-১এ এগিয়ে দেয়। ভারতরত্ন সংঘের খেলোয়াড়রা তেমন প্রতিরোধ গড়তে পারেনি। এমনকি গোল পরিশোধ করে খেলায় সমতাও ফেরাতে পারে নি।  ৩-১ গোলের ব্যবধানে জয়ী হয়েছে সাঁই স্যাগ। তবে খেলায় অসদাচরনের দায়ে রেফারি বিজয়ী দল সাই-স্যাগের তিন জনকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি বিশ্বজিৎ দাস, হরি শর্মা, প্রতাপ দাস ও তপন দেবনাথ। দিনের খেলা: স্কাইলার্ক ক্লাব বনাম আনন্দ ভবন। বিকেল তিনটায়, পুলিশ মাঠে।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top