News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Road Block:শিক্ষক নিয়োগের দাবী পথ অবরোধ হেজামারায়
Image

Road Block:শিক্ষক নিয়োগের দাবী পথ অবরোধ হেজামারায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ সেপ্টেম্বর :  বিষয় শিক্ষকের দাবিতে বৃহস্পতিবার  হেজামারায় মূল সড়ক অবরোধে বসে হেজামারার সুরেন্দ্রনগর ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা৷ বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে নেই ইংরেজি বিষয়ের শিক্ষক৷ সেই কারনেই অবরোধে নামে ছাত্রছাত্রীরা৷ যার জেরে বন্ধ হয়ে পড়ে আগরতলা থেকে খোয়াই ও কমলপুর জন চলাচল৷ দুভর্োগ পোহাতে হয় যান চালক ও যাত্রীদের৷ টানা দু ঘণ্টা অবরোধ চলার পর উচ্চপদস্থ আধিকারিকদের নির্দেশে  অবরোধ মুক্ত হয় রাস্তা৷ 

ছাত্রছাত্রীদের বক্তব্য তাদের বিদ্যালয়ে ইংরেজি বিষয়ের কোন শিক্ষক বা শিক্ষিকা নেয় দীর্ঘদিন যাবৎ৷ ছাত্রছাত্রীদের এই দাবিকে সমর্থন জানিয়ে অবরোধস্থল থেকে দীপঙ্কর দেবর্বমা নামের এক অভিভাবক জানালেন ২০১৫ সালে বিদ্যালয়টি শুরু হবার পর থেকেই ইংরেজি বিষয়ের কোন শিক্ষক নেয়৷ তাছাড়াও রয়েছে বিদ্যালয়টিতে নানান সমস্যা৷ এমনকি বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতাধীনে থাকার পরও সুরেন্দ্রনগর ইংরেজি মাধ্যম বিদ্যালয়টিতে ছাত্রছাত্রীদের মিড ডে মিল খাওয়ার নেয় কোন ডাইনিং রুম৷ এইসব বিভিন্ন দাবি নিয়ে চলতে থাকে অবরোধ৷ টানা দুই ঘন্টা এই সড়ক অবরোধ চলার পর অবশেষে হেজামারা আর ডি ব্লকের ভিডিও -র আশ্বাসে সড়ক অবরোধমুক্ত হয়৷  স্বাভাবিক অবস্থায় ফিরে আসে যান চলাচল৷ তবে দাবি পূরন না হলে পুনরায় বৃহত্তর আন্দোলনে নামবে বলে হুশিয়ারি দিয়েছেন ছাত্র ছাত্রীরা৷

Releated Posts

ফের দিবালোকে চেইন ছিনতাই, আতঙ্ক

আগরতলা, ১১ সেপ্টেম্বর: ফের প্রকাশ্য দিবালোকে চেইন ছিনতাইয়ের ঘটনায় আতঙ্ক ছড়াল আগরতলা শহরে। আজ যোগেন্দ্রনগর এলাকার রামঠাকুর মন্দির…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ধর্মনগরে চা শ্রমিক ইউনিয়নের ১১তম রাজ্য সম্মেলন, নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১১ সেপ্টেম্বর: ধর্মনগরের সুধাময় মজুমদার মঞ্চে অনুষ্ঠিত হল ত্রিপুরা চা শ্রমিক ইউনিয়নের ১১তম রাজ্য সম্মেলনের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

জলিল রহমানের মৃত্যু ঘিরে তৎপর জমিয়ত, দ্রুত গ্রেফতারের দাবিতে থানায় ডেপুটেশন

আগরতলা, ১১ সেপ্টেম্বর: ঘিলাতলী বাজারের বাসিন্দা জলিল রহমানের মৃত্যুর ঘটনাকে ঘিরে এবার সরব হলো ত্রিপুরা রাজ্য জমিয়ত উলামায়ে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

জমি বিবাদের জেরে প্রবীণকে ধারালো অস্ত্র দিয়ে কোপ ও মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১১ সেপ্টেম্বর: জমি সংক্রান্ত পুরনো বিবাদের জেরে ৬৬ বছরের এক প্রবীণের ওপর ধারালো অস্ত্র, লাঠি…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top