News Flash

Image

Abhishek Banerjee:পুজোয় অনুদান ১০০ বার দেওয়া হবে: অভিষেক

কলকাতা, ৮ সেপ্টেম্বর (হি. স.) : পুজো কমিটিগুলিকে দেওয়া রাজ্যের অনুদান নিয়ে বিতর্ক চলছে। এর জের গড়িয়েছে আদালত চত্বর পর্যন্ত। বৃহস্পতিবার এ নিয়ে মঞ্চে প্রকাশ্য মন্তব্য করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

গত বছর পুজো কমিটিগুলিকে ৫০ হাজার টাকা করে অনুদান দিয়েছিল রাজ্য সরকার। এ বছর সেটাই ১০ হাজার টাকা করে বাড়িয়ে ৬০ হাজার টাকা করে দেওয়া হয়েছে। এই বিষয়ে কলকাতা হাইকোর্টে একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। মামলাকারীদের প্রশ্ন ছিল, সরকারি কর্মীদের বকেয়া ডিএ দিতে পারছে না সরকার, অথচ পুজোয় মোটা টাকা অনুদান কেন? গ্রামের প্রত্যন্ত এলাকাগুলিতে এখনও পর্যন্ত বহু মানুষ খাবার জল, ওষুধ পান, স্বাস্থ্য পরিষেবা ঠিক ভাবে পান না বলেও উল্লেখ করেছিলেন মামলাকারীরা। সেই মামলায় এ দিন হলফনামা পেশ করেছে রাজ্য।

পুজোর অনুদান প্রসঙ্গে অভিষেকের দাবি, ১০০ বার অনুদান দেওয়া হবে। তিনি বলেন, পুজোয় ২৫০ কোটি টাকা ক্লাবগুলোকে দেওয়া হয়েছে, কেন দেবে না? ১০০ বার দেবে। গুজরাটে যদি ৩০০০ কোটি টাকার মূর্তি করতে পার, ৮০০০ কোটি টাকার প্লেন কিনতে পার, মমতা বন্দ্যোপাধ্যায় ২৫০ কোটি টাকা দিতে পারে না?

প্রসঙ্গত, বকেয়া ডিএ দেওয়ার আর্জি জানিয়ে আলাদা একটি মামলা হয়েছিল হাইকোর্টে। বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের বেঞ্চ সেই মামলায় নির্দেশ দিয়েছিল, রাজ্যকে তিন মাসের মধ্যে ওই বকেয়া ডিএ মেটাতে হবে। সেই সময় পেরিয়ে গেলেও এখনও ডিএ মেটেনি রাজ্য সরকারি কর্মীদের। এরই মধ্যে অন্য একটি মামলায় রাজ্যের দাবি, ডিএ বাকি নেই।

Releated Posts

কুলতলিতে কেরলের বাসিন্দাকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ৫, আটক ২ নাবালক

কলকাতা, ১৪ জুন (আইএএনএস): দক্ষিণ ২৪ পরগনার কুলতলি এলাকায় চোর সন্দেহে এক ব্যক্তিকে বেঁধে বেধড়ক মারধর করে হত্যার…

ByByNews Desk Jun 14, 2026

দুর্নীতি মামলায় জম্মু-কাশ্মীরে বন দফতরের দুই আধিকারিক-সহ গ্রেপ্তার ৩, জানাল সিবিআই

শ্রীনগর, ১৪ জুন (আইএএনএস): দুর্নীতির অভিযোগে জম্মু ও কাশ্মীরের বুদগাম জেলায় বন দফতরের দুই আধিকারিক-সহ তিনজনকে গ্রেপ্তার করেছে…

ByByNews Desk Jun 14, 2026

১০০ শতাংশ ইথানল জ্বালানির ব্যবহারে অনুমোদন, জীবাশ্ম জ্বালানি আমদানি কমাতেই উদ্যোগ: নিতিন গড়করি

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): দেশের জীবাশ্ম জ্বালানির আমদানির উপর নির্ভরতা কমাতে ১০০ শতাংশ ইথানল জ্বালানির ব্যবহারে অনুমোদন দেওয়া…

ByByNews Desk Jun 14, 2026

ভরাডুবির পর ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি, জেলা ভিত্তিক পরামর্শ কর্মসূচির পথে এআইএডিএমকে

চেন্নাই, ১৩ জুন (আইএএনএস): ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে গত পাঁচ দশকেরও বেশি সময়ের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে খারাপ…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top