News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • Assam:ডিমা হাসাও জেলাকে দুটি জেলা গঠনের দাবি, আগামী ১১ সেপ্টেম্বর দিশপুরে দ্বিপাক্ষিক বৈঠক
Image

Assam:ডিমা হাসাও জেলাকে দুটি জেলা গঠনের দাবি, আগামী ১১ সেপ্টেম্বর দিশপুরে দ্বিপাক্ষিক বৈঠক

হাফলং (অসম), ৮ সেপ্টেম্বর (হি.স.) : ডিমা হাসাও জেলাকে দ্বিখণ্ডিত করে পৃথক দুটি জেলা গঠনের ইস্যু সহ ডিমা হাসাও জেলায় পিআরসি ভেরিফিকেশন সম্পর্কে রাজ্য সরকারের পক্ষ থেকে কয়েকজন মন্ত্রীকে নিয়ে গঠিত কমিটির সঙ্গে আগামী ১১ সেপ্টেম্বর এনসি হিলস ইন্ডিজেনাস পিপলস ফোরাম, ইন্ডিজেনাস স্টুডেন্টস ফোরাম এবং ইন্ডিজেনাস উইমেন ফোরামের সঙ্গে দিশপুরে বৈঠক অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য এই বৈঠক গত ৭ সেপ্টেম্বর হাফলঙে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু কোকরাঝাড়ে ক্যাবিনেট বৈঠক থাকায় ৭ সেপ্টেম্বর হাফলঙের এই বৈঠক বাতিল করা হয়। অবশেষে ১১ সেপ্টেম্বর দিশপুরে প্রস্তাবিত বৈঠক অনুষ্ঠিত হবে বলে ডিমা হাসাওয়ের জেলাশাসক নাজরিন আহমেদ এক পত্রযোগে ইন্ডিজেনাস পিপলস ফোরামের সাধারণ সম্পাদক এল লিমা কেভমকে অবগত করেছেন।
গত ৩ সেপ্টেম্বর একই ইস্যু নিয়ে রাজ্যের গৃহ বিভাগের সঙ্গে ইন্ডিজেনাস পিপলস ফোরাম, ইন্ডিজেনাস স্টুডেন্টস ফোরাম এবং ইন্ডিজেনাস উইমেন ফোরামের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। ২০১০ সালের ৩০ মার্চ রাজ্য সরকার উত্তর কাছাড় জেলার নাম বদল করে ডিমা হাসাও জেলা করার পর থেকে এর বিরোধিতা করে ডিমা হাসাও জেলাকে দ্বিখণ্ডিত করে দুটি পৃথক জেলা গঠনের দাবিতে তীব্র আন্দোলন করে আসছে এই তিনটি সংগঠন। এরই পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার ডিমা হাসাও জেলাকে দুটি জেলা গঠনের দাবির ভিত্তিতে কয়েকজন মন্ত্রীকে নিয়ে কমিটি গঠন করে দেয়।

Releated Posts

সিকিমের গ্যালশিংয়ে ভারী বৃষ্টিতে ভূমিধস, ১২৮ জনকে সরানো হল

গ্যাংটক, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারী বৃষ্টির জেরে সিকিমের গ্যালশিং জেলায় ভূমিধসের প্রবণতা বেড়েছে। বিশেষ করে সিংলিটাম ও রিম্বি…

ByByNews Desk Sep 15, 2026

অসমে গবাদি পশু পাচার রুখে ৮২টি পশু উদ্ধার, বাজেয়াপ্ত দুই গাড়ি

গুয়াহাটি, ১৪ সেপ্টেম্বর (আইএনএস): গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অসমের বঙ্গাইগাঁও জেলার অভয়াপুরী এলাকায় বেআইনি ভাবে…

ByByNews Desk Sep 14, 2026

মণিপুর ও মিজোরামে ৫ মাদক কারবারি গ্রেফতার, ৫ কোটি টাকার বেশি হেরোইন উদ্ধার

ইম্ফল/আইজল, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুর ও মিজোরামে পৃথক অভিযানে নিরাপত্তা বাহিনী ৫ কোটি ৮ লাখ টাকারও বেশি মূল্যের…

ByByNews Desk Sep 14, 2026

মণিপুরে চারজন নিহতের পর কড়া পদক্ষেপের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

ইম্ফল, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরের তামেংলং ও নোনি জেলায় পৃথক হামলায় দুই মহিলা-সহ চারজন নিহত হওয়ার ঘটনায় কড়া…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top