News Flash

  • Home
  • খেলা
  • Australia:এক ম্যাচ বাকি থাকতেই নিউজিল্যান্ডকে হারিয়ে একদিনের সিরিজ জিতল অস্ট্রেলিয়া
Image

Australia:এক ম্যাচ বাকি থাকতেই নিউজিল্যান্ডকে হারিয়ে একদিনের সিরিজ জিতল অস্ট্রেলিয়া

সিডনি, ৮ সেপ্টেম্বর (হি.স.) : প্রথম একদিনের ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও নিউজিল্যান্ডকে হারিয়ে দিল অস্ট্রেলিয়া । টানা দ্বিতীয় ম্যাচ জিতে এক ম্যাচ বাকি থাকতেই নিউজিল্যান্ডের বিপক্ষে ২-০ ব্যবধানে তিন ম্যাচের একদিনের সিরিজ জিতে নিল অস্ট্রেলিয়া। কেয়ার্নসের লো স্কোরিং ম্যাচে নিউজিল্যান্ডকে ১১৩ রানের বড় ব্যবধানে হারায় আয়োজক দল। অস্ট্রেলিয়ার করা ৯ উইকেটে ১৯৫ রানের জবাবে ব্যাট করতে নেমে ৮২ রানে গুটিয়ে যায় সফরকারীরা। অজি লেগস্পিনার অ্যাডাম জ্যাম্পা ৩৫ রানে ৫ উইকেট নেন। তবে, ব্যাট হাতে লোয়ার অর্ডারে বিপর্যয়ের সময় ৪৫ বলে অপরাজিত ৩৮ ও বল হাতে ১২ রানে ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার মিচেল স্টার্ক।

সিরিজে সমতা ফেরানোর লক্ষ্যে কেয়ানর্সে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। স্কোরবোর্ডে রান যোগ হবার আগে অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চকে খালি হাতে ফেরান ম্যাট হেনরি। নিজের দ্বিতীয় ওভারে ডেভিড ওয়ার্নারকে ৫ রানে আউট করেন তিনি। এরপর অজি শিবিরে আঘাত হানেন ট্রেন্ট বোল্ট। অভিজ্ঞ এ বাঁহাতি পেসার ৪ রানের ব্যবধানে মার্নাস ল্যাবুশেইন ও মার্কাস স্টয়নিসকে আউট করেন। নবম ওভারে ২৬ রানে ৪ উইকেট হারায় অস্ট্রেলিয়া। উইকেটকিপার অ্যালেক্স ক্যারি ও গ্লেন ম্যাক্সওয়েলকে নিয়ে ইনিংস মেরামতের চেষ্টা করেন অভিজ্ঞ স্টিভেন স্মিথ। স্মিথ হাফ সেঞ্চুরি করলেও ক্যারি ও ম্যাক্সওয়েল স্বল্প রানে বিদায় নেন। ক্যারি ১২ আর ম্যাক্সওয়েল ২৫ রান করেন। এক প্রান্ত আগলে ওয়ানডে ক্যারিয়ারের ২৭তম হাফসেঞ্চুরি তুলে নেন স্মিথ। ৯৪ বলে ৫টি চার ও ১টি ছক্কায় ৬১ রান করে আউট হন তিনি। শেষ উইকেটে ৩৬ বলে অবিচ্ছিন্ন ৪৭ রান যোগ করে অস্ট্রেলিয়াকে সম্মানজনক স্কোর এনে দেন মিচেল স্টার্ক ও জশ হেইজলউড। ৫০ ওভারে ৯ উইকেট ১৯৫ রান সঙ্গ্রহ করে অস্ট্রেলিয়া। ৪৫ বলে অপরাজিত ৩৮ রান করেন স্টার্ক। ১৬ বলে ২৩ রানে অপরাজিত থাকেন হেইজলউড। নিউজিল্যান্ডের বোল্ট ৩৮ রানে ৪টি ও হেনরি ৩৩ রানে ৩টি উইকেট নেন।

১৯৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকে উইকেট হারাতে থাকে ব্ল্যাকক্যাপ। ৩৮ রানের মধ্যে তারা হারায় টপঅর্ডারের ৫ জনকে। ২ উইকেট নেন জ্যাম্পা। জ্যাম্পার লেগস্পিন সামলাতে না পেরে, ৩৩ ওভারে ৮২ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। ওয়ানডে ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে এটিই দ্বিতীয় সর্বনিম্ন রান নিউজিল্যান্ডের। ইনিংসে ৯ ওভারে ৩৫ রানে ৫ উইকেট নেন জ্যাম্পা। ৭২ ম্যাচের ক্যারিয়ারে প্রথমবারের মত ইনিংসে ৫ উইকেট নিলেন তিনি। এটি তার ক্যারিয়ার সেরা বোলিং। এছাড়াও স্টার্ক ও শন অ্যাবট ২টি করে উইকেট নেন। নিউজিল্যান্ডের ইনিংসে মাত্র চার ব্যাটার দুই অংকের কোটা স্পর্শ করতে পারেন। দলের পক্ষে সর্বোচ্চ ১৭ রান করেন অধিনায়ক উইলিয়ামসন। ১৬ রানে অপরাজিত থাকেন মিচেল স্যান্টনার। এছাড়া মাইকেল ব্রেসওয়েল ১২ ও ড্যারিল মিচেল ১০ রান করেন।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top