News Flash

  • Home
  • প্রধান খবর
  • বীরভূমে গরু, কয়লা, পাথর, বালি পাচারের মাস্টারমাইন্ড অনুব্রত : দিলীপ ঘোষ
Image

বীরভূমে গরু, কয়লা, পাথর, বালি পাচারের মাস্টারমাইন্ড অনুব্রত : দিলীপ ঘোষ

বোলপুর, ৮ সেপ্টেম্বর (হি.স.): রাজ্যে একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও তৃণমূল কংগ্রেস সরকারকে বিঁধলেন বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। গরু, কয়লা, বালি পাচারের অভিযোগে সরব হয়ে আবারও বীরভূমের জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডলকে আক্রমণ করেছেন দিলীপ ঘোষ। দিলীপের কথায়, ‘‘বীরভূমে গরু, কয়লা, পাথর, বালি পাচারের মাস্টারমাইন্ড অনুব্রত।’’

বৃহস্পতিবার সকালে বীরভূমের বোলপুরে চা চক্রে যোগ দিয়ে দিলীপ ঘোষ বলেন, ‘‘গরু, কয়লা, পাথর, বালি এই চারটি বিষয় বীরভূমে রয়েছে। সিন্ডিকেটের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুট হয়েছে। আর সবটাই মাস্টারমাইন্ড হিসেবে নেতৃত্ব দিয়েছেন বীরভূমে তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।’’ তৃণমূলকে আক্রমণ করতে গিয়ে দিলীপ আরও বলেছেন, ‘‘রাজ্য সরকার সরকারি কর্মচারীদের মাইনে দিতে পারছে না। কারণ, বীরভূমে সিন্ডিকেট থেকে হাজার হাজার কোটি টাকা লুট করছেন তৃণমূলে নেতারা। রাজ্য সরকার মাইনে দিতে পারবে কী করে ? বীরভূমের সমস্ত কিছু লুট হচ্ছে। তা নিজেদের ভান্ডারে ভরছেন তৃণমূলের নেতারা।’’

Releated Posts

বিহার বন্ধে একে-৪৭ ব্যবহার নজিরবিহীন, পুলিশকর্মীকে সাসপেন্ড করা শুধু ‘আইওয়াশ’: তেজস্বী যাদব

পাটনা, ২৭ জুলাই (আইএএনএস): বিহার বন্ধ চলাকালীন সিওয়ানে ছাত্র আন্দোলনের সময় একে-৪৭ থেকে গুলি চালানোর অভিযোগে এক পুলিশকর্মীকে…

ByByNews Desk Jul 27, 2026

হইচই নয়, ছাত্রদের স্বার্থে প্রশ্নফাঁস বিরোধী বিল নিয়ে আলোচনা হোক: বিরোধীদের আর্জি কিরেন রিজিজুর

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): প্রশ্নফাঁস রোধে আনা ‘পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অব আনফেয়ার মিনস) সংশোধনী বিল, ২০২৬’ নিয়ে সংসদে…

ByByNews Desk Jul 27, 2026

পাঞ্জাবে বড়সড় জঙ্গি হামলার ছক, আইএসআই-বিকেআই যোগে হাই অ্যালার্টে নিরাপত্তা বাহিনী

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) পাঞ্জাবে বড় ধরনের জঙ্গি হামলা চালানোর নির্দেশ দিয়েছে…

ByByNews Desk Jul 27, 2026

প্রশ্নফাঁস রুখতে নতুন বিল নিয়ে সরব বিরোধীরা, কঠোর আইনে সমর্থন এনডিএ-র

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): সংসদে সোমবার ‘পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অব আনফেয়ার মিনস) সংশোধনী বিল, ২০২৬’ পেশের আগে তা…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top