News Flash

  • Home
  • দিনের খবর
  • Railway:গণপতি বিসর্জনের জন্য আটটি বিশেষ লোকাল ট্রেন চালাবে পশ্চিম রেল
Image

Railway:গণপতি বিসর্জনের জন্য আটটি বিশেষ লোকাল ট্রেন চালাবে পশ্চিম রেল

মুম্বই, ৭ সেপ্টেম্বর ( হি. স.) : গণপতি বিসর্জনের সময় মুম্বইবাসীদের সুবিধার জন্য পশ্চিম রেলওয়ে ৯ এবং ১০ সেপ্টেম্বর মধ্যরাতে চার্চগেট এবং ভিরার স্টেশনগুলির মধ্যে চার জোড়া বিশেষ ধীরগতির লোকাল ট্রেন চালাবে।

পশ্চিম রেলওয়ের জনসংযোগ দফতরের এক রিলিজ অনুসারে, ডাউন দিক থেকে প্রথম বিশেষ লোকাল ট্রেন চার্চগেট থেকে ০১.১৫ টায় ছেড়ে যাবে এবং ০২.৫০ টায় ভিরার পৌঁছবে। আরেকটি বিশেষ লোকাল ট্রেন চার্চগেট থেকে ০১.৫৫ টায় ছেড়ে যাবে এবং ০৩.৩২ টায় ভিরার পৌঁছাবে। তৃতীয় বিশেষ লোকাল ট্রেন চার্চগেট থেকে ০২.২৫ টায় ছেড়ে ভিরার ০৪.০২ টায় পৌঁছাবে এবং চতুর্থ বিশেষ লোকাল ট্রেনটি চার্চগেট থেকে ০৩.২০ টায় ছেড়ে যাবে এবং ০৪.৫৮ টায় ভিরার পৌঁছাবে।

একইভাবে, প্রথম বিশেষ লোকাল ট্রেন আপ দিক থেকে ০০.১৫ টায় ভিরার ছেড়ে চার্চগেট ০১.৫২ টায় পৌঁছাবে, দ্বিতীয় বিশেষ লোকাল ট্রেন ০.৪৫ টায় ভিরার ছেড়ে যাবে এবং ০২.২২ টায় চার্চগেট পৌঁছবে, তৃতীয় বিশেষ লোকাল ট্রেন ০১.৪০ টায় ভিরার ছাড়বে এবং চার্চগেট পৌঁছবে ০৩.১৫ টায় এবং ৪র্থ বিশেষ লোকাল ট্রেন ০৩.০০ টায় ভিরার থেকে ছাড়বে এবং ০৪.৪০ টায় চার্চগেট পৌঁছবে৷ এই বিশেষ ট্রেনগুলি চলার পথে সমস্ত শহরতলির স্টেশনগুলিতে থামবে৷

Releated Posts

প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয়—পাঠ্যক্রমে কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামীদের জীবনী: মুখ্যমন্ত্রী অধিকারী

কলকাতা, ১১ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে প্রাথমিক স্কুল থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত সমস্ত শিক্ষাস্তরের পাঠ্যক্রমে কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামীদের জীবনী…

ByByNews Desk Aug 11, 2026

সব ধর্মীয় স্থানে মহিলাদের ‘শালীন পোশাক’ পরার আহ্বান মুসলিম জামাত প্রধানের

বেরেলি, ১১ আগস্ট (আইএএনএস): বৃন্দাবনের ইসকন মন্দিরে দর্শনার্থীদের জন্য পোশাকবিধি চালুর সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে ধর্মীয় স্থানগুলিতে মহিলাদের শালীন…

ByByNews Desk Aug 11, 2026

মিথ্যার ভিত্তিতে রাজনৈতিক বয়ান তৈরি করেন রাহুল গান্ধী, ক্রমাগত মিথ্যা ছড়ান: মধ্যপ্রদেশ বিজেপি সভাপতি

নয়াদিল্লি/ভোপাল, ১১ আগস্ট (আইএএনএস): পড়ুয়াদের বিভিন্ন সমস্যা নিয়ে রাহুল গান্ধী ‘দ্বিচারিতা’ করছেন বলে অভিযোগ করলেন মধ্যপ্রদেশ বিজেপির সভাপতি…

ByByNews Desk Aug 11, 2026

রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত না হয়ে নিজেদের সমস্যার জন্য লড়াই করুক জেন জি: মায়াবতী

লখনউ, ১১ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্তে চলা পড়ুয়া ও যুবসমাজের আন্দোলন নিয়ে শাসক ও বিরোধী—উভয় পক্ষকেই আক্রমণ…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top