News Flash

  • Home
  • দিনের খবর
  • কেন্দ্রীয় মন্ত্রিসভার একগুচ্ছ সিদ্ধান্ত, রেলের জমি দীর্ঘমেয়াদী লিজ দেওয়ার নীতি অনুমোদন
Image

কেন্দ্রীয় মন্ত্রিসভার একগুচ্ছ সিদ্ধান্ত, রেলের জমি দীর্ঘমেয়াদী লিজ দেওয়ার নীতি অনুমোদন

নয়াদিল্লি, ৭ সেপ্টেম্বর (হি. স.) : প্রধানমন্ত্রী গতি শক্তি ফ্রেমওয়ার্ক বাস্তবায়নের জন্য রেলের জমি দীর্ঘমেয়াদী লিজ দেওয়ার নীতি অনুমোদন করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এর ফলে প্রায় ১.২ লক্ষ কর্মসংস্থান যেমন হবে, তেমনই এই নীতির ফলে রেলের রাজস্ব আরও বাড়বে। বিগত ৫ বছরের মধ্যে ৩০০ প্রধানমন্ত্রী গতি শক্তি কার্গো টার্মিনাল তৈরি করা হবে। বুধবার নতুন দিল্লির ন্যাশনাল মিডিয়া সেন্টারে কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছেন, প্রধানমন্ত্রী গতি শক্তি ফ্রেমওয়ার্ক বাস্তবায়নের জন্য রেলের জমি দীর্ঘমেয়াদী লিজ দেওয়ার নীতি অনুমোদন করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী গতি শক্তি ফ্রেমওয়ার্ক বাস্তবায়নের জন্য রেলওয়ের জমি দীর্ঘমেয়াদী লিজ দেওয়ার নীতি আগামী ৯০ দিনের মধ্যে বাস্তবায়িত হবে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এদিন জানিয়েছেন, পিএম স্কুল ফর রাইজিং ইন্ডিয়া স্কুল স্থাপনের একটি নতুন কেন্দ্রীয় স্পনসরড স্কিম চালু করার অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। কেন্দ্রীয় বিদ্যালয় এবং নবোদয় বিদ্যালয়-সহ ১৪ হাজারেরও বেশি বিদ্যালয়কে পিএম স্কুল ফর রাইজিং ইন্ডিয়া স্কুল হিসাবে আবির্ভূত হওয়ার জন্য শক্তিশালী করা হবে।

Releated Posts

শুধু ভারতের জন্য নয়, বিশ্বের জন্যও উদ্ভাবন করুন: পড়ুয়াদের প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): শুধু দেশের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের কাজে লাগবে এমন সমাধান ও প্রযুক্তি উদ্ভাবনের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ব্যাহত বিমান পরিষেবা

রাঁচি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গত চার দিন ধরে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

কেরলের মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের মামলায় সাংবাদিক আন্তো অগাস্টিনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

তিরুবনন্তপুরম, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) :কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীসনকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্য এবং একটি কথিত বিয়ে সংক্রান্ত…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এফওয়াই২৭-তে বাস্তবায়নকেন্দ্রিক পর্যায়ে ভারতের সড়ক ক্ষেত্র, বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাজ্যগুলির: রিপোর্ট

মুম্বই, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সড়ক পরিকাঠামো সম্প্রসারণ গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও ২০২৬-২৭ অর্থবর্ষে এই ক্ষেত্র…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top