News Flash

  • Home
  • দেশ
  • নিয়োগে অনিয়মে ফের সিপিআইএম-কে দোষী বলে সাব্যস্ত করার চেষ্টা মুখ্যমন্ত্রীর
Image

নিয়োগে অনিয়মে ফের সিপিআইএম-কে দোষী বলে সাব্যস্ত করার চেষ্টা মুখ্যমন্ত্রীর

কলকাতা, ৫ সেপ্টেম্বর (হি. স.) : শিক্ষাক্ষেত্রে নিয়োগে অনিয়মে ফের সিপিআইএম-কে দোষী বলে সাব্যস্ত করার চেষ্টা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একুশের জুলাইয়ের পর গত মাসের শেষে তৃণমূলের বিরাট সমাবেশে দাঁড়িয়ে বাংলার চাকরি নিয়োগ দুর্নীতি ইস্যু প্রকাশ্যে আসতেই, বামেদের প্রশ্নের কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার শিক্ষক দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মঞ্চে হাত মুঠো করে অগ্নিশর্মা হয়ে বলেন,’ ওদের আমলে কাগজ একটাও নেই। আমরা খুঁজে পাইনি,আমরা ফাইল পাইনি, আমরা আলমারি পাইনি, আমরা কিছু দেখতে পাইনি।’

বিগত সভায় মঞ্চে উঠেই অগ্নিশর্মা হয়ে প্রশ্নবাণ ছুঁড়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। প্রশ্ন করেছিলেন, কত চাকরি হয়েছে বাম আমলে? কত চাকরি তৃণমূলের সরকারের আমলে হয়েছে? সেদিন হাতে এনেছিলেন তাঁর সরকারের আমলে ঠিক কত চাকরি হয়েছে, সেই পরিসংখ্যান। এদিন বাম আমলের প্রসঙ্গ টেনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কয়েকটা ছেলে -মেয়ে বসেছিল রাস্তায়, আমার সঙ্গে দেখা হয়েছিল, আমি বলেছিলাম তখন, এদের কয়েকজনকে করে দিন।

তখনকার শিক্ষামন্ত্রী আমাকে বলেছিলেন, যে এদের যা নম্বর নেওয়া যাচ্ছে না। আমার আর একটু দয়ামায়া বেশি। আমি বলেছিলাম, দিন না একটু। করে দিন না, বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে কী আর হবে? তারপরেও, আপনারা জানেন অনেক বিভাগ আছে। সিপিএম চলে গেলেও যে, অত্যাচার আমাদের সঙ্গে করেছে, আমরা তো কারও চাকরি খাইনি। সিপিএম আমলের একটা কাগজ খুঁজে পানতো আলমারিতে, একটা কাজও পাবেন না। কাগজ আছে বলেই তো আপনি ভুলটা ধরতে পারছেন। আমাদের আমলে কাগজ আছে।’

প্রসঙ্গত, ২৯ আগস্ট তৃণমূলের বিরাট সমাবেশে বামেদের আক্রমণ করে তিনি সেদিন বলেছিলেন,’ আপনারা বলুন তো, কত ছেলে মেয়ে চাকরি পেয়েছে আমাদের আমলে ? সিপিএম তোমার আমলে, লিস্ট কোথায় ? আলমারি কোথায়? ডকুমেন্ট কোথায়? কারা চাকরি পেয়েছে? পয়সা নিয়েছো, আর চাকরি দিয়েছো। তাই সিস্টেমটা ওরাই ভাল জানে। আজকে তৃণমূলকে বলছে চোর। আমি যদি আজ রাজনীতি না করতাম, আর এই চেয়ারে না থাকতাম, আমি আমার বোনেদের বলতাম, যারা এই মিথ্যে কথা রটনা করে, তাঁদের জিভগুলিকে টেনে খুলে দিতে।’

এরপরেই মুখ্যমন্ত্রী বলেন, স্কুল সার্ভিস মনে রাখবেন, স্কুল এবং কলেজ নিয়ে মাত্র ১০ বছরে আমরা ১ লক্ষ ৬৩ হাজার ৯৭০ টি চাকরি দিয়েছি।’ আমাদের সরকারে ১৭৬ টি পলিটেকনিক, ৭ হাজার নতুন স্কুল, স্কুলে যাওয়ার জন্য ব্যাগ, বই বিনে পয়সায় দেওয়া হচ্ছে। কন্যাশ্রী ৮০ লক্ষ স্কলারশিপ পায়। সবুজ সাথী সাইকেল ১ কোটি ৭ লক্ষ, শিক্ষাশ্রী ১ কোটি ৫ লক্ষ এবং এছাড়াও বারো ক্লাসে বিনাপয়সা ট্যাব দেওয়া হয়, এগুলি মনে রাখবেন।

Releated Posts

১০ ও ২০ টাকার পলিমার নোটের মাঠপর্যায়ের পরীক্ষায় কেন্দ্রের অনুমোদন, কাগজের নোট তুলে দেওয়ার পরিকল্পনা নেই

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): কেন্দ্র সরকার ১০ টাকা ও ২০ টাকার পলিমার (প্লাস্টিকভিত্তিক) নোটের মাঠপর্যায়ের (ফিল্ড ট্রায়াল) পরীক্ষার…

ByByNews Desk Jul 27, 2026

প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে ভারতের সঙ্গে বৈঠক কোট দিভোয়ারের বিমানবাহিনী প্রধানের

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): ভারত ও কোট দিভোয়ার (আইভরি কোস্ট) সোমবার দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করা এবং…

ByByNews Desk Jul 27, 2026

কার্গো হোল্ডে ধোঁয়ার সতর্কবার্তা, দুবাই-মুম্বইগামী ইন্ডিগো বিমানের জরুরি অবতরণ রাজকোটে

রাজকোট (গুজরাট), ২৭ জুলাই (আইএএনএস): দুবাই থেকে মুম্বইগামী ইন্ডিগোর একটি বিমান কার্গো হোল্ডে ধোঁয়ার সতর্কবার্তা পাওয়ার পর সোমবার…

ByByNews Desk Jul 27, 2026

ছাত্রদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি তেজস্বীর, না হলে রাজ্যজুড়ে গণআন্দোলনের হুঁশিয়ারি

পাটনা, ২৭ জুলাই (আইএএনএস): ২৫ জুলাইয়ের ছাত্র আন্দোলনে পুলিশের পদক্ষেপের তীব্র সমালোচনা করে গ্রেফতার হওয়া ছাত্রদের অবিলম্বে মুক্তি…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top