News Flash

  • Home
  • দেশ
  • গুজরাটের জনগণকে একগুচ্ছ প্রতিশ্রুতি রাহুলের, বললেন আমি বেকারত্ব দূর করতে চাই
Image

গুজরাটের জনগণকে একগুচ্ছ প্রতিশ্রুতি রাহুলের, বললেন আমি বেকারত্ব দূর করতে চাই

আহমেদাবাদ, ৫ সেপ্টেম্বর (হি.স.): বিজেপির বিরুদ্ধে ফের তোপ দাগলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। একইসঙ্গে আক্রমণ করলেন গুজরাট সরকারকে। রাহুল গান্ধী বলেছেন, “মাদকের কেন্দ্রে পরিণত হয়েছে গুজরাট। সমস্ত ড্রাগ মুন্দ্রা বন্দর থেকে পাচার হয়, কিন্তু আপনাদের সরকার কোনও ব্যবস্থাই নেয় না…এটি হল গুজরাট মডেল…গুজরাট হল এমন একটি রাজ্য যেখানে প্রতিবাদ করার আগে আপনাকে অনুমতি নিতে হবে । যাদের বিরুদ্ধে প্রতিবাদ করা হবে তাদের কাছ থেকেই অনুমতি নিতে হবে।

সোমবার গুজরাটের আহমেদাবাদের একটি জনসভা থেকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, সর্দার প্যাটেল ছিলেন কৃষকদের কণ্ঠস্বর। বিজেপি একদিকে তার সবচেয়ে উঁচু মূর্তি তৈরি করে এবং অন্যদিকে, যাদের জন্য তিনি লড়াই করেছিলেন তাদের বিরুদ্ধে কাজ করে। যদি আমরা গুজরাটে ক্ষমতায় আসি, আমরা কৃষকদের ৩ লক্ষ টাকা পর্যন্ত কৃষি ঋণ মকুব করব। রাহুলের কথায়, আমি বেকারত্ব দূর করতে চাই। গুজরাটের ১০ লক্ষ তরুণ প্রজন্মকে কর্মসংস্থানের দিকে মনোনিবেশ করা হবে… আমি গ্যারান্টি দিচ্ছি কংগ্রেস দল গুজরাটে সরকার গঠন করবেই।

রাহুল গান্ধী আরও বলেছেন, গুজরাটে ক্ষমতায় এলে আমরা ৩০০০টি ইংরেজি-মাধ্যম স্কুল খুলব এবং মেয়েদের বিনামূল্যে শিক্ষা দেব। বিজেপি সরকার হাজার হাজার স্কুল বন্ধ করে দিয়েছে। দুধ উৎপাদনকারীদের জন্য ৫ টাকা ভর্তুকি দেওয়া হবে। গ্যাস সিলিন্ডার যা এখন পর্যন্ত এক হাজার টাকায় বিক্রি হচ্ছে, তা ৫০০ টাকায় দেওয়া হবে। রাহুল আরও জানিয়েছেন, গুজরাটে ক্ষমতায় আসার পর, কোভিড মহামারীর সময় মারা যাওয়া মানুষদের পরিবারকে ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে। আমরা কৃষকদের বিনামূল্যে বিদ্যুৎ এবং সাধারণ গ্রাহকদের ৩০০ ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ দেব।

Releated Posts

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top