News Flash

  • Home
  • প্রধান খবর
  • লখনউ: লেভানা হোটেলে আগুনে চারজনের মৃত্যুতে তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী যোগী
Image

লখনউ: লেভানা হোটেলে আগুনে চারজনের মৃত্যুতে তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী যোগী

লখনউ, ৫ সেপ্টেম্বর ( হি.স.) : উত্তরপ্রদেশের লখনউয়ের হজরতগঞ্জের লেভানা হোটেলে অগ্নিকাণ্ডে চারজনের মৃত্যুতে এবার তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। অগ্নিদগ্ধ সাতজনের বেশিকে সিভিল হাসপাতালে চিকিৎসা করা হচ্ছে।

এদিন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ হাসপাতালে পৌঁছে জখমদের শারীরিক পরিস্থিতি দেখতে যান। সেখানে উপস্থিত উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক দগ্ধদের যত্ন নিতে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, এই অগ্নিকাণ্ডের উচ্চ পর্যায়ের তদন্ত হবে, দোষী কাউকে ছাড় দেওয়া হবে না। এর আগে হাসপাতালে পৌঁছেছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি হাসপাতাল প্রশাসনকে উন্নত চিকিৎসার নির্দেশও দিয়েছেন।
প্রসঙ্গত, উত্তর প্রদেশের রাজধানী লখনউয়ে একটি বিলাসবহুল হোটেলে ভয়াবহ আগুন লাগে। গোমতি নদীর কাছেই ওই বিলাসবহুল লেভানা হোটেলটিতে সোমবার সকালে আগুন লাগে। হজরতগঞ্জ এলাকার মদন মোহন মালব্য মার্গে অবস্থিত ওই হোটেলে আগুন লাগার সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। দমকল কর্মীরা আগুন নেভানোর চেষ্টা শুরু করলেও ভিতরে আটকে পড়েন বেশ কয়েকজন অতিথি। জানলা ভেঙে তাদের বের করেন উদ্ধারকারীরা। এই অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে চার জনের। এছাড়াও কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। জেলা শাসক সূর্যপাল গাংওয়ার জানিয়েছেন, “হোটেল মালিকের মতে, হোটেলে ৩০টি রুম রয়েছে এবং অগ্নিকাণ্ডের ১৮টি রুমে অতিথি ছিলেন।”

Releated Posts

মোদি-নেহরু তুলনা নিয়ে তোপ শরদ পাওয়ারের, ইতিহাস বিকৃতি, কৃষি সঙ্কট ও বিদেশনীতি নিয়েও কেন্দ্রকে নিশানা

মুম্বই, ১০ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর তুলনা টেনে রাজনৈতিক প্রচারের বিরোধিতা…

ByByNews Desk Jun 10, 2026

দীর্ঘতম সময়ের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে মোদিকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব পাশ কেন্দ্রীয় মন্ত্রিসভার, দাঁড়িয়ে অভিবাদন মন্ত্রীদের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): ভারতের গণতান্ত্রিক ইতিহাসে ১০ জুন, ২০২৬-কে একটি ঐতিহাসিক দিন হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jun 10, 2026

‘রাজনৈতিক ও ব্যক্তিগত কারণেই’ তৃণমূল ও রাজ্যসভা থেকে ইস্তফা: সুশ্মিতা দেব

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস এবং রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার পর নিজের সিদ্ধান্তের পিছনে ‘রাজনৈতিক ও…

ByByNews Desk Jun 10, 2026

পিওকে-তে দমনপীড়ন পাকিস্তানজুড়ে অস্থিরতার আগুন ছড়াতে পারে, দাবি ভারতীয় গোয়েন্দা সূত্রের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে)-এ চলমান বিক্ষোভ দমনে পাকিস্তানি প্রশাসনের কঠোর অবস্থান শেষ পর্যন্ত গোটা…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top