News Flash

Image

ঝাড়খণ্ডে আস্থা ভোটে জয়ী হেমন্ত সোরেন

রাঁচি, ৫ সেপ্টেম্বর ( হি.স.) : আস্থা ভোটে জয়ী হলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। সোমবার বিধানসভায় ৮১টি ভোটের মধ্যে ৪৮টি ভোট পেয়েছেন সোরেন। আস্থা ভোটে তাঁর ভাষণের পরেই ব্যর্থ মনোরথ হয়ে বিজেপি বিধায়করা স্লোগান দিতে দিতে কক্ষত্যাগ করেন। আস্থা ভোটের পরেই স্পিকার বিধানসভা অনির্দিষ্টকালের জন্য সভা মুলতুবি করেন। এদিন আস্থা ভোটকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ ছিল চড়া। সভাকক্ষে বিজেপি বিধায়করা তুমুল হই হট্টগোল করেন। তার মধ্যেই তাঁর ভাষণে গেরুয়া শিবিরকে তুলোধনা করেন।

এদিন সকাল সওয়া ১১টা নাগাদ ইউপিএ–এর বিধায়কদের নিয়ে বিধানসভায় চলে আসেন তিনি। রাজ্যে উদ্ভূত পরিস্থিতিকে বিজেপির পাতা রাজনৈতিক ফাঁদ বলে ব্যাখ্যা করেন সোরেন। তিনি বলেন, বিজেপি শুধুমাত্র ক্ষমতা চায়। উন্নয়নের সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই। এর আগেই বিধানসভায় শরিক বিধায়কদের নিয়ে একটি বৈঠক করেন সোরেন।
প্রসঙ্গত, রবিবার রাতেই রাইপুরের রিসর্ট থেকে ইউপিএ–এর বিধায়করা এদিনের আস্থা ভোটের জন্য রাঁচি ফিরে আসেন।

Releated Posts

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৫ দিনের কর্মসপ্তাহ ও বকেয়া বেতন-সহ একাধিক দাবিতে দেশজুড়ে ব্যাংক ধর্মঘট

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): পাঁচ দিনের কর্মসপ্তাহ চালু করা এবং বকেয়া বেতন-সহ একাধিক দাবিতে শুক্রবার দেশজুড়ে ব্যাংক ধর্মঘটের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top