News Flash

  • Home
  • প্রধান খবর
  • High Court:মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্যদের সম্পত্তি বৃদ্ধি নিয়ে মঙ্গলবার মামলার শুনানি হাইকোর্টে
Image

High Court:মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্যদের সম্পত্তি বৃদ্ধি নিয়ে মঙ্গলবার মামলার শুনানি হাইকোর্টে

কলকাতা, ৫ সেপ্টেম্বর (হি. স.) : মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্যদের সম্পত্তি বৃদ্ধি নিয়ে মঙ্গলবার মামলার শুনানি রয়েছে হাইকোর্টে। মুখ্যমন্ত্রীর পরিবারের ৬ সদস্যের বিরুদ্ধে এই মামলা।

মামলায় সলিসিটর জেনারেল, সিবিআই ডিরেক্টর ও আয়কর দফতরের অধিকর্তাকেও পক্ষ করা হয়েছে। সাক্ষী হিসেবে পক্ষ করা হয়েছে কুণাল ঘোষকেও। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বলেছেন, যদি এটা প্রমাণিত হয় যে তিনি সরকারি জায়গা দখল করে থাকছেন, তবে যেন বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।

এই মামলায় অবশ্য মুখ্যমন্ত্রীর এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনওরকম অভিযোগ আনা হয়নি। আর কুণাল ঘোষকে পক্ষ করা হয়েছে ২০১৩ সালে তাঁর বিবৃতির জেরে। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীর পরিবারের ৬ সদস্যের বিরুদ্ধে সম্পত্তি বৃদ্ধির অভিযোগে আদালতে মামলা করেন বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি। মুখ্যমন্ত্রীর পরিবারের এই ৬ সদস্য হলেন অমিত বন্দ্যোপাধ্যায়, অজিত বন্দ্যোপাধ্যায়, সমীর বন্দ্যোপাধ্যায়, স্বপন বন্দ্যোপাধ্যায়, গণেশ বন্দ্যোপাধ্যায়, কাজরী বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই মামলাকারীর তরফে তাঁদের কাছে নোটিস পাঠানো হয়েছে বলে খবর।

Releated Posts

কার্গিল বিজয় দিবসে বীর সেনা ও শহিদদের প্রতি শ্রদ্ধা, আত্মনির্ভর ও শক্তিশালী ভারত গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশের বীর সেনা ও শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jul 26, 2026

আত্মনির্ভরতার সুবাস ছড়াচ্ছে বিজনৌরের ভেষজ চা, ‘নারী শক্তি’ ও ক্রীড়াবিদদের সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): উত্তরপ্রদেশের বিজনৌর জেলার লাখিওয়ালা গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি ‘বিদুর প্রেরণা স্বদেশি হার্বাল টি’-র…

ByByNews Desk Jul 26, 2026

‘ক্যাচ দ্য রেন’ গণআন্দোলনে পরিণত হচ্ছে, প্রতিটি জলবিন্দু সংরক্ষণের আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বৃষ্টির প্রতিটি ফোঁটা সংরক্ষণের লক্ষ্যে শুরু হওয়া ‘ক্যাচ দ্য রেন’ অভিযানে দেশজুড়ে সাধারণ মানুষের…

ByByNews Desk Jul 26, 2026

‘মন কি বাত’-এ কার্গিলের বীরদের শ্রদ্ধা, আত্মনির্ভর প্রতিরক্ষা, মহাকাশে সাফল্য ও পরিবেশ রক্ষায় জনঅংশগ্রহণের বার্তা মোদীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবসে ১৯৯৯ সালের যুদ্ধে আত্মবলিদানকারী বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা নিবেদন, ভারতের প্রতিরক্ষা…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top