News Flash

  • Home
  • দেশ
  • Sheikh Hasina:বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর
Image

Sheikh Hasina:বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর ( হি.স.) : সোমবার সন্ধ্যায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এদিন তিনি টুইট করেছেন, আজ সন্ধ্যায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে পেরে আনন্দিত। আমাদের শীর্ষ নেতৃত্ব স্তরের আলোচনা আমাদের ঘনিষ্ঠ প্রতিবেশী অংশীদারিত্বের একটি প্রমাণ। প্রসঙ্গত, ভারত-বাংলাদেশ-র মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে চারদিনের সফরে সোমবার ভারতে এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান কেন্দ্রীয় মন্ত্রী দর্শন জারদোশ।

চার দিনের সফরে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আলোচ্যসূচির শীর্ষে রয়েছে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি, আঞ্চলিক সংযোগ সম্প্রসারণ এবং দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা প্রতিষ্ঠা।
আগামীকাল সকালে রাষ্ট্রপতি ভবনে শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হবে। পরে তিনি রাজঘাটে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানাতে যাবেন।

আগামীকাল সকাল ১১.৩০ টায় প্রধানমন্ত্রী মোদী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হবে। এরপর যৌথ সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখবেন দুই নেতা।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top