News Flash

  • Home
  • দেশ
  • বীরভূমের চার রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের চার কর্তাকে তলব সিবিআইয়ের
Image

বীরভূমের চার রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের চার কর্তাকে তলব সিবিআইয়ের

কলকাতা, ৫ সেপ্টেম্বর (হি. স.) : গরু পাচার মামলার তদন্তে বীরভূমের চার রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের আধিকারিককে ডেকে পাঠাল সিবিআই। সূত্রের খবর, নিজাম প্যালেসে সোমবার দুপুরেই সিবিআই তাঁদের জিজ্ঞাসাবাদ করতে পারে।

সোমবার সকালেই সিউড়ি এবং বোলপুরের ওই চার ব্যাঙ্কের আধিকারিক এসে পৌঁছন কলকাতায়। সূত্রের খবর, গরু পাচার মামলায় গ্রেফতার বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল এবং অনুব্রতের পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠদের ব্যাঙ্ক লেনদেন সংক্রান্ত তথ্য তাঁদের কাছে জানতে চাইতে পারে সিবিআই।

এ ছাড়া এই সমস্ত অ্যাকাউন্টে কোথা থেকে টাকা এসেছে, সেই টাকা অন্য কোথাও বিনিয়োগ করা হয়েছে কি না, তা-ও জানতে চাওয়া হতে পারে তাঁদের কাছ থেকে। মূলত গরু পাচারের বিপুল অর্থ কোন কোন অ্যাকাউন্টে জমা পড়েছে, কারা এর সঙ্গে যুক্ত, সে ব্যাপারেই ওই আধিকারিকদের তলব করে বিস্তারিত জানতে চাওয়া হবে জানা গিয়েছে।

Releated Posts

১০ ও ২০ টাকার পলিমার নোটের মাঠপর্যায়ের পরীক্ষায় কেন্দ্রের অনুমোদন, কাগজের নোট তুলে দেওয়ার পরিকল্পনা নেই

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): কেন্দ্র সরকার ১০ টাকা ও ২০ টাকার পলিমার (প্লাস্টিকভিত্তিক) নোটের মাঠপর্যায়ের (ফিল্ড ট্রায়াল) পরীক্ষার…

ByByNews Desk Jul 27, 2026

প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে ভারতের সঙ্গে বৈঠক কোট দিভোয়ারের বিমানবাহিনী প্রধানের

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): ভারত ও কোট দিভোয়ার (আইভরি কোস্ট) সোমবার দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করা এবং…

ByByNews Desk Jul 27, 2026

কার্গো হোল্ডে ধোঁয়ার সতর্কবার্তা, দুবাই-মুম্বইগামী ইন্ডিগো বিমানের জরুরি অবতরণ রাজকোটে

রাজকোট (গুজরাট), ২৭ জুলাই (আইএএনএস): দুবাই থেকে মুম্বইগামী ইন্ডিগোর একটি বিমান কার্গো হোল্ডে ধোঁয়ার সতর্কবার্তা পাওয়ার পর সোমবার…

ByByNews Desk Jul 27, 2026

ছাত্রদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি তেজস্বীর, না হলে রাজ্যজুড়ে গণআন্দোলনের হুঁশিয়ারি

পাটনা, ২৭ জুলাই (আইএএনএস): ২৫ জুলাইয়ের ছাত্র আন্দোলনে পুলিশের পদক্ষেপের তীব্র সমালোচনা করে গ্রেফতার হওয়া ছাত্রদের অবিলম্বে মুক্তি…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top